ধর্মীয় প্রতিবন্ধকতা আর সামাজিক কুসংস্কারে ডুবে থাকা মুসলিম নারী সমাজে শিক্ষার আলো নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া। বাঙালি মুসলমান নারী জাগরণের তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ। তাঁর লেখা গুরুত্বপূর্ণ বই ‘সুলতানাস ড্রিম’।
১৯০৫ সালে মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয় ইংরেজি ভাষায় লেখা উপন্যাসিকাটি। বই আকারে বের হয় ১৯০৮ সালে। ১০০ বছরের বেশি সময় আগে প্রকাশিত সুলতানাস ড্রিম অবলম্বনে এবার সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। স্প্যানিশ ভাষায় সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এল সুয়েনো দে লা সুলতানা’, ইংরেজিতে ‘সুলতানাস ড্রিম’।
৮৬ মিনিট দৈর্ঘ্যের অ্যানিমেশন সিনেমাটি স্থান পেয়েছে স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উৎসবের ৭১তম আসর। উৎসবের চতুর্থ দিন অর্থাৎ আগামীকাল ২৫ সেপ্টেম্বর এ উৎসবে প্রথমবারের মতো দেখানো হবে ‘সুলতানাস ড্রিম’ সিনেমাটি। নির্মাতা ইসাবেল হারগুয়েরার সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন তাঁর জীবনসঙ্গী জিয়ানমার্কো সেরা।
এতে থাকছে বাঙালি সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গান। গানটির সংগীতায়োজনে আছেন তাজদির জুনায়েদ, গেয়েছেন দীপান্বিতা আচার্য। স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠান ‘সুলতানাস ড্রিম’ প্রযোজনা করেছে। সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি ভাষা—বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা ইসাবেল জানিয়েছেন, কীভাবে তিনি বেগম রোকেয়ার এ লেখা খুঁজে পেলেন। ইসাবেল বলেন, ‘২০১২ সালে দিল্লি গিয়েছিলাম। একদিন প্রবল বৃষ্টির মধ্যে আশ্রয় নিই একটি আর্ট গ্যালারিতে। সেখানে সুলতানাস ড্রিম বইটি খুঁজে পাই। এত আগে লেখা একটি বই, যেখানে নারীদের একটি ভিন্ন পৃথিবীর কল্পনা করা হয়েছে! বইটি পড়ে অবাক হয়ে গিয়েছিলাম। একেবারে প্রথম দেখায় প্রেমে পড়ার মতো। সেদিনই সিদ্ধান্ত নিই, এ নিয়ে আমি সিনেমা বানাব।’
এরপর এ সিনেমার কাজে কয়েকবার ভারতে এসেছেন ইসাবেল। ভারতের বিভিন্ন স্থান থেকে আসা নারীদের নিয়ে কর্মশালার আয়োজন করেছেন। তাঁদের কাছে জানতে চেয়েছেন, ১০০ বছরের বেশি সময় আগের লেখা এ বইয়ের বিষয়বস্তু এখনকার সময়ে কতটা প্রাসঙ্গিক। এমনকি ইসাবেল চষে বেড়িয়েছেন ভারতের প্রত্যন্ত এলাকা। যেহেতু অ্যানিমেশন সিনেমা, নির্মাতা তাই সারা পৃথিবীর নামী চিত্রশিল্পীদের পরামর্শ নিয়েছেন। প্রায় ৮ বছরের গবেষণা শেষে ২০২০ সালে ‘সুলতানাস ড্রিম’-এর কাজ শুরু করেন ইসাবেল। তিনি জানিয়েছেন, বিভিন্ন উৎসবে দেখানোর পর আগামী ১৭ নভেম্বর স্পেনে মুক্তি পাবে সিনেমাটি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫