ভাগ্য বদলের আশায় গিয়েছিলেন ওমান। কিন্তু অভাব পিছু ছাড়ে না কিছুতেই। তবে বিদেশে পাড়ি দেওয়ার আগে করেছিলেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বাবার পাঁচ বিঘা জমিতে রোপণ করে যান ২০০ খেজুর গাছের চারা। আর এতেই আজ ভাগ্য বদলেছে মাগুরা সদর উপজেলার পাটকেলবাড়িয়ার এরশাদ হোসেন শাহীনের। শীত মৌসুমে খেজুরের গুড় বিক্রি করে তাঁর আয় প্রায় তিন লাখ টাকা।
গত শুক্রবার ভোরে এরশাদ খেজুর বাগানে দেখা যায় এক অন্য রকম পরিবেশ। খেজুরগাছগুলো চাষাবাদের জমির মাঝখানে অবস্থিত। চারদিকে শত শত একর ফাঁকা চাষের জমি। এর মাঝে শাহীনের খেজুর বাগান।
খেজুরগাছগুলোর বয়স ১৫ বছরের বেশি হয়েছে জানিয়ে এরশাদ হোসেন শাহীন বলেন, বিদেশে যাওয়ার সময় এই জমি কাজে লাগাতে চান। একটু উঁচু জমি হওয়াতে ধান বা পাট এখানে চাষ করা যেত না। তাই খেজুরগাছ রোপণ করেন। অল্প কিছু গাছ তাঁর স্বজনেরা রোপণ করেন। পাঁচ বছর পর বিদেশ থেকে ফিরে দেখেন গাছগুলো বড় হয়ে গেছে। এরপর নিজেই গাছ বাছাই করেন, রস সংগ্রহ করেন।
প্রতিদিন প্রায় দুই হাজার টাকার রস বিক্রি করেন। বাকি রস গুড় তৈরিতে লাগে। প্রতিদিন মোট চার হাজার টাকার মতো আয় হয়। খরচ বাদ দিলে তিন হাজার টাকা থাকে। প্রতি কেজি গুড় ৪০০ টাকা করে বিক্রি করেন। রস বিক্রি হয় ১০০ টাকা কেজি দরে।
মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী পরিচালক শাহী রফিকুজ্জামান বলেন, নিজস্ব জমিতে খেজুরের বাগান খুব কম দেখা যায়। এ বাগানটি তাঁর দেখা হয়নি। সময় পেলে দেখবেন। আরও ভালোভাবে কাজ করলে বেশি মুনাফা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫