কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় দেখা দিয়েছেন বাংলাদেশের ছবিতেও। এরই মধ্যে ঢাকার তিনটি ছবির নায়িকা হয়েছেন তিনি। প্রথম অভিনয় করেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে। ওই ছবিতে শাকিব খান ছিলেন শ্রাবন্তীর নায়ক।
এরপর মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’, নায়ক ছিলেন তাহসান। বাংলাদেশে বেশ ভালো সাড়া ফেলেছিল ‘যদি একদিন’। শ্রাবন্তী অভিনীত সর্বশেষ ঢাকার ছবি ‘বিক্ষোভ’। ‘বিক্ষোভ’ এখনো মুক্তি পায়নি। কিছুদিন আগে ‘নিরাপদ সড়ক চাই’ নামে ছবির একটি গান বেরিয়েছে। কলকাতা থেকে অনলাইনে সেটির প্রচারণায় সরব ছিলেন শ্রাবন্তী। এতে তাঁর নায়ক হিসেবে দেখা যাবে শান্ত খানকে।
এবার জানা গেল, বাংলাদেশের আরও দুই ছবিতে শ্রাবন্তীর অভিনয়ের খবর। তার একটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি, অন্যটি সেলিম খান। রনি পরিচালিত ছবির নাম ‘বাবাই’। আর সেলিম খানের ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হবে ঢালিউড ছবি দুটি। ‘বাবাই’-এর শুটিং করতে আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় আসবেন শ্রাবন্তী।
শ্রাবন্তী জানিয়েছেন, ছবি দুটির নির্মাতা ও প্রযোজক গত নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতা গিয়ে দেখা করেছেন তাঁর সঙ্গে। তখনই গল্প শুনেছেন শ্রাবন্তী। পছন্দ হয়েছে তাঁর। অভিনয়ের জন্য ইতিমধ্যে চুক্তিও সই করেছেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫