যুদ্ধ-যুদ্ধ খেলাটা বন্ধ হোক
জয়া আহসান, অভিনেত্রী
বহির্বিশ্বে যে লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে; সেটা থেমে যাক। নতুন বছরে আর কোনো শিশুর আর্তনাদ শুনতে চাই না। মানুষের রক্তক্ষরণ দেখতে চাই না। যুদ্ধ-যুদ্ধ খেলাটা এবার বন্ধ হোক। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক, এই প্রত্যাশা সব সময়ের। দেশ স্থিতিশীল হোক, মিলেমিশে সবাই যেন ভালো থাকতে পারি। ফেলে আসা দিনগুলোয় যা কিছু শেখার সুযোগ হয়েছে, তা যেন সবাই পরিপূর্ণভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। সংস্কৃতিকর্মী হিসেবে প্রত্যাশা থাকবে, সব মাধ্যমে ভালো ভালো কাজ হোক। গত বছর বেশ কিছু ভালো কাজ হয়েছে। সেই ধারাটা অব্যাহত থাকুক।
আরও বেশি সিনেমা হোক
আরিফিন শুভ, অভিনেতা
নতুন বছর নিয়ে কোনো সময়ই আমার তেমন প্রত্যাশা থাকে না। আমার কাছে আজকের দিনটাই আসল। ভবিষ্যৎ তো হাতে নেই, তাই আগামীকাল কী হবে তা নিয়ে ভাবি না। গত বছর যেমন নিয়মিত কাজ করে গেছি, এ বছরেও তেমন কাজ করে যেতে চাই। আর ইন্ডাস্ট্রি নিয়ে প্রত্যাশা, আরও বেশি সিনেমা হোক। দর্শকেরা আরও বেশি হলমুখী হোক। নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে সব সময়ই যেটা বলি, নতুন বছর উপলক্ষে সেটাই বলতে চাই। যেন আমি ভালো থাকি। আশপাশের সবাই, আমার সমাজ, বন্ধু, আমার দেশ—সবাই ভালো থাকুক। যার যার জায়গা থেকে নিজেদের অদম্য চেষ্টা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক। ২০২৩ সালে দর্শক যেভাবে আমাদের সবাইকে ভালোবাসা দিয়েছে, সাপোর্ট করেছে, আমি চাইব ভবিষ্যতে আমাদের দর্শক এভাবেই সাপোর্ট করুক। বছরটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিময় হোক।
নতুন সংগীতশিল্পীর আগমন ঘটুক
তানজির তুহিন, সংগীতশিল্পী
নতুন বছরে অনেক প্রত্যাশা। প্রথমেই সুস্থ থাকতে চাই। নতুন গান করতে চাই। কিছু গান তৈরি হচ্ছে, সেগুলো শ্রোতাদের খুব দ্রুত উপহার দেওয়ার অপেক্ষায় আছি। আর মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে বরাবরের মতোই প্রত্যাশা থাকবে–কনসার্ট বাড়ুক, নতুন নতুন সংগীতশিল্পীর আগমন ঘটুক। সব মিলিয়ে নতুন বছর সবার জীবনে ভালো কিছু বয়ে আনুক।
মারামারি অনেক হলো এবার প্রেম হোক
এ বি এম সুমন, অভিনেতা
প্রচুর অ্যাকশন সিনেমা তো হলো, এবার রোমান্টিক কাজ করতে চাই। অনেক মারামারি করলাম, এবার একটু প্রেম হোক। ভালো ভালো গল্পে কাজ করতে চাই। নিজের অভিনয়ের আরও উন্নতি আশা করছি। জীবনের ভুলত্রুটি দূর করে ভালো একটা শুরু চাই। আর ইন্ডাস্ট্রি নিয়ে প্রত্যাশা, সাফল্যের এ ধারা অব্যাহত থাকুক। নতুন বছরে আমাদের ব্যবসায়িক সফলতা বেড়ে যাক। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সিনেমার ভালো জায়গা তৈরি হোক।
মানের সঙ্গে কম্প্রোমাইজ না করে কাজ বাড়াতে চাই
আশফাক নিপুন, নির্মাতা
নতুন বছরে কাজ বাড়াতে চাই। গত বছর ‘মহানগর ২’ এসেছে, এর আগের বছর ‘সাবরিনা’, এর আগের বছর ‘মহানগর’। প্রতিবছর একটা কাজ, এই ধারাবাহিকতা থেকে নতুন বছরে বের হতে চাই। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ না করে কাজ বাড়াতে চাই। ইন্ডাস্ট্রির যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, সে ধারা অব্যাহত থাকুক। যে খারাপ সময়টা কাটিয়েছি, তা আর ফিরে না আসুক। বিশেষ করে একটা জিনিস চাইব, সবার মাঝে যেন প্রফেশনালিজমটা তৈরি হয়। আমাদের এই জিনিসটার অনেক অভাব। এগিয়ে যেতে হলে এই চর্চাটা খুব জরুরি।
গান ও অভিনয়ে ভালো কাজের চেষ্টা করব
পড়শী, সংগীতশিল্পী
২০২৩ সালটা বাংলা গানের জন্য ভালো একটা বছর গেছে। সিনেমার গান, মৌলিক গান কিংবা কনসার্ট—সব মিলিয়ে গানে গানে কেটেছে বছরটি। আমারও বেশ কিছু গান প্রকাশ পেয়েছে। এ ছাড়া নাটকে অভিনয় শুরু করেছি গত বছর। অভিনেত্রী হিসেবেও দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছে, এটা আমার জন্য বিশেষ কিছু। নতুন বছরে কী হবে সেটা আমরা কেউ জানি না। ভবিষ্যৎ নিয়ে বলতে আমার ভালোও লাগে না। আশা করি ভালো কিছু হবে। চেষ্টা করব গান ও অভিনয় দুই মাধ্যমেই ভালো কাজ করার।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫