অবারও রেডিও জকির ভূমিকায় আসছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। আজ থেকে জাগো এফ এম স্টেশনে শুরু হচ্ছে তাঁর নতুন অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন উইথ পড়শী’। অনুষ্ঠানের প্রতি পর্বে পড়শীর অতিথি হিসেবে থাকবেন একজন সংগীতশিল্পী। নতুন অনুষ্ঠান নিয়ে পড়শী বলেন, ‘এর আগে আর জে হিসেবে কাজ করলেও এবারের অনুষ্ঠানটি একেবারে আলাদা ধরনের। আগে আমি শ্রোতাদের সঙ্গে আড্ডা দিয়েছি। এবার আড্ডা হবে সংগীতশিল্পীদের সঙ্গে। এখানে প্রতি সপ্তাহে আমার সঙ্গে একজন সংগীতশিল্পী থাকবেন। এক ঘণ্টা আমরা তাঁর গান শুনব এবং গান নিয়ে আড্ডা হবে। আশা করি অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতারা তাঁদের পছন্দের শিল্পীদের অনেক কিছুই জানতে পারবেন। সবাই পছন্দ করবেন অনুষ্ঠানটি।’
এর আগে ২০১৬ সালে ‘পড়শী নাইটস: অন্য রকম ফিলিংস’ নামের একটি অনুষ্ঠানের আরজে ছিলেন পড়শী। ২০২০ সালেও রেডিও জকি হিসেবে কাজ করেছেন তিনি।
এদিকে গানের পাশাপাশি অভিনয়েও পাওয়া যাচ্ছে পড়শীকে। গত ভালোবাসা দিবস ও ঈদে একাধিক নাটক প্রচার হয়েছে তাঁর। এর মধ্যে ‘লাভ স্টেশন’ ও ‘ভালোবাসার তিন দিন’ নাটক দুটি প্রশংসিত হয়। দুটি নাটকেই পড়শীর সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। এবার ঈদে অবশ্য অভিনেত্রী পড়শীকে দেখা যাবে না টিভির পর্দায়। কিন্তু পড়শী জানিয়েছেন, ঈদের পরে আবার অভিনয়ে ফিরবেন তিনি। বেশ কিছু চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছে তাঁর।
রেডিও-টিভির কাজের পাশাপাশি বেশ কিছু গানও তৈরি করেছেন পড়শী। চলতি মাস থেকে প্রতি মাসেই নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন একটি করে গান। এ বিষয়ে পড়শী বলেন, ‘আমি গানের মানুষ। তাই গান নিয়েই থাকতে চাই। সবকিছুর আগে-পরে গানই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতি মাসে আমার ইউটিউব চ্যানেল থেকে একটি করে গান প্রকাশ করার পরিকল্পনা করেছি। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আসবে প্রথম গানটি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫