ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিব শতবর্ষের উপহার হিসেবে দেওয়া হয়েছে দৃষ্টিনন্দন ঘর। অনেকে ঘর বরাদ্দ পেয়েও সেখানে থাকছেন না। তাঁদের অন্যত্র বাড়ি থাকায় উপহারের ঘরে এখন তালা ঝুলছে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় এ রকম অনেক ঘর দেখা গেছে।
অভিযোগ উঠেছে, রাজনৈতিক বিবেচনায় ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে বেশির ভাগ সুবিধাভোগী বরাদ্দ পাওয়া ঘর অন্য কাজে ব্যবহার করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খোকসা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ২ শতাংশ খাসজমিতে দুই কক্ষের সেমি পাকা একক গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ৪২৪টি ঘর নির্মাণ করা হয়। এরই মধ্যে কিছু ভূমিহীন ও গৃহহীন উপহারের ঘরে উঠেছেন। তবে ৫০ শতাংশ সুবিধাভোগী এখনো বাড়িতে ওঠেননি।
তবে ঘরে যাঁরা উঠেছেন, তাঁদের অভিযোগ, যাঁরা বরাদ্দ পেয়েও থাকেন না, তাঁরা ঘরের বারান্দায় খড়কুটো ও লাকড়ি গাদা করে রেখেছেন। সন্ধ্যার পর ফাঁকা ঘরগুলো অপরাধীদের আখড়ায় পরিণত হয়।
শিমুলিয়া তাঁতীপাড়ার আশ্রয়ণের বাসিন্দা অঞ্জনা শর্মা বলেন, ‘সব বাড়িতে লোক থাকলে নিরাপদেই থাকা যেত। অধিকাংশ ঘরে কেউ থাকে না। রাতে ঘর থেকে বের হতে ভয়ে গা ভারী হয়ে যায়। সবাই যে যার মতো ঘরে সিন্দুকের মতো তালা ঝুলিয়ে গেছে। এদিকে ফিরে-ফুচকিও দেয় না।’
ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ অস্বীকার করে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, ‘ঘর পাওয়া অনেকে ভাড়া বাড়িতে থাকেন। তবে তিনি চাপ দেওয়ার পর কয়েকজন ঘরে উঠেছেন।’ বাকিরাও উঠবেন বলে জানান তিনি।
ঘর বরাদ্দ নিয়ে রাজনৈতিক নেতাদের সুপারিশ বা অনিয়ম আছে কি না জানতে চাইলে খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল আখতার বলেন, ‘ওই প্রকল্পের জমি নির্বাচন থেকে ঘর বরাদ্দ পর্যন্ত—সবই করে থাকেন ইউএনও।’
ইউএনও ইরুফা সুলতানা বলেন, ‘আমার কাছে ১৮ পরিবারের নথি আছে, যারা আশ্রয়ণের ঘরে থাকে না। তাদের সমস্যা হচ্ছে, তারা ঘর পরিবর্তন করতে চায়।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫