১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ড মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সানজিদুল ইসলাম ইমনসহ ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন।
রায় শুনে সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী ফেসবুকে তাঁর প্রতিক্রিয়া শেয়ার করেন। পরে পোস্টটি ডিলিট করে দেন তিনি। আজকের পত্রিকাকে লামিয়া বলেন, ‘আমি বিষয়টি নিয়ে কথা বলতে চাইনি। অনেকেই ফোন করছিলেন। তাই সবার উদ্দেশে ফেসবুকে আমার প্রতিক্রিয়াটি শেয়ার করি। কিন্তু এরপর আরও বেশি মানুষ এ নিয়ে জানতে চাইতে শুরু করে। তাই আমি এটি ডিলিট করে দিই।’
বাবা হত্যার রায় শুনে প্রতিক্রিয়ায় লামিয়া বলেছেন, ‘আমার বাবা তো ফেরত আসবে না। উনারা (অপরাধীরা) যেটা করেছেন, সেটার জবাব উনাদেরই দিতে হবে। উনাদের যাবজ্জীবন হোক কিংবা যেটাই হোক—বাবার মৃত্যু আমার জীবনে যে প্রভাব ফেলেছে, সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। রিয়ালিটি নিয়েই আমাকে থাকতে হবে। এখন তাঁদের বিচারে আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি, হবেও না।’
অন্যদিকে, নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সোহেল-দিতির কন্যা লামিয়া। তাঁর প্রথম সিনেমা ‘মেয়েদের গল্প’। লামিয়া পড়াশোনা করেছেন ফিল্ম প্রোডাকশনের ওপর। বছর দশেক আগে এই সিনেমার কথা বলেছিলেন মা দিতিকে। গল্প শুনে সিনেমায় অভিনয় ও প্রযোজনা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ২০১৬ সালে দিতির মৃত্যুর কারণে সব থমকে যায়।
সম্প্রতি সিনেমাটির কাজ শুরু করেছেন লামিয়া। প্রথম সিনেমায় নির্বাহী প্রযোজক হিসেবে পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে নারীদের দৃষ্টিকোণ থেকে গল্প বলার জায়গা কম। আগেই ভেবে রেখেছি, যখন নিজের প্রযোজনায় কিছু করব, সেটা যেন নারীদের দৃষ্টিকোণ থেকে দেখা গল্প হয়। একবার দিতি আপুর কবর জিয়ারত করতে যাওয়ার সময় গাড়িতে বসেই লামিয়া গল্পটা আমাকে শোনায়। তখনই বলেছিলাম, কাজটি করতে চাই।’
মেয়েদের গল্প সিনেমার চিত্রনাট্যর কাজ শেষে চলছে অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ। আগামী অক্টোবরে শুটিং শুরু করতে চান লামিয়া।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫