জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে প্রথমবার জুটি বাঁধেন রিয়াজ-পূর্ণিমা। এরপর দুজনকে দেখা গেছে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘লাল দরিয়া’, ‘মায়ের সম্মান’, ‘খবরদার’, ‘জামাই শ্বশুর’সহ আরও অনেক ব্যবসাসফল সিনেমায়।
তবে এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা পর্দায় নেই একসঙ্গে। দুজনের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয় বলেই তাঁরা একসঙ্গে সিনেমা করেন না—এমন গুঞ্জনও শোনা যায়। যদিও রিয়াজ-পূর্ণিমা বিভিন্ন সময়ে বলেছেন, তাঁদের মধ্যে পেশাদার সম্পর্কে কোনো টান পড়েনি। সময়োপযোগী পছন্দমতো গল্প পেলে আবারও জুটি হয়ে অভিনয় করবেন তাঁরা। এবার পরিচালক এস এ হক অলিক এক করছেন তাঁদের।
অলিকের প্রথম দুই সিনেমা ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’-তেও জুটি হয়েছিলেন তাঁরা। সিনেমা দুটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। ২০১৯-২০২০ অর্থবছরে ‘যোদ্ধা’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছিলেন এস এ হক অলিক। দুই বছর ধরে সিনেমাটির প্রি-প্রডাকশন নিয়ে কাজ করছেন তিনি। সব গুছিয়ে এবার প্রস্তুতি নিচ্ছেন শুটিংয়ের। পরিচালক জানান, পূর্ণিমা কাজ করতে রাজি হয়েছেন। রিয়াজ ঢাকার বাইরে শুটিংয়ে ব্যস্ত। তিনি গল্পটা শুনে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। অলিক বলেন, ‘সিনেমাটি মুক্তিযুদ্ধভিত্তিক। এখানে সত্তরের পরের সময়টাকে তুলে ধরা হবে। রিয়াজ ও পূর্ণিমাকে নিয়েই পরিকল্পনা রয়েছে আমার। তাঁরা দুজন আমার খুব পছন্দের।’
সিনেমার গল্প লিখেছেন ইমদাদুল হক মিলন, চিত্রনাট্য করছেন এস এ হক অলিক। নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ শাখায় ৫০ লাখ টাকা অনুদান পাচ্ছেন নির্মাতা। পাশাপাশি তিনি নিজেও সহপ্রযোজনা করবেন, সিনেমার গান লিখবেন।
অনুদানের জন্য জমা দেওয়ার সময়ই সম্ভাব্য দুই পাত্র-পাত্রী হিসেবে রিয়াজ ও পূর্ণিমার নাম উল্লেখ করেছিলেন পরিচালক। এরই মধ্যে চূড়ান্ত হয়েছেন পূর্ণিমা। রিয়াজ চূড়ান্ত করবেন ঢাকায় ফিরে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫