Ajker Patrika

হামলায় কৃষক নিহতের ঘটনায় অবশেষে মামলা

বাগেরহাট প্রতিনিধি
হামলায় কৃষক নিহতের ঘটনায় অবশেষে মামলা

বাগেরহাটের মোরেলগঞ্জে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরে কৃষক মো. বাবুল বক্স (৪৭) নিহত হওয়ার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। মৃত্যুর ১০ দিন পর গত শুক্রবার রাতে আদালতের নির্দেশে মোরেলগঞ্জ থানা-পুলিশ মামলাটি আমলে নেয়।

উপজেলার চিংড়াখালীর বাসিন্দা বাবুলের ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম এ মামলা করেছেন। এতে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন দক্ষিণ চিংড়াখালীর দুলাল বক্স, মামুন বক্স, আবু বকার হাওলাদার, হাচেন হাওলাদার, স্বপন শিকদার, রমিজ শিকদার ও নাইম খান।

থানায় মামলা না নেওয়ায় গত ২৮ আগস্ট জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন জাহানারা। পরে ২৯ আগস্ট বিচারক মো. কামরুল আজাদ মোরেলগঞ্জ থানাকে তিন দিনের মধ্যে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘আদালতের নির্দেশে মামলা গ্রহণ করেছি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু কি তবে মারা গেছেন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত