নড়াইলের কালিয়ায় নৌকাডুবিতে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ৪ জনের সন্ধান গতকাল রাত পর্যন্ত মেলেনি। খুলনা, যশোর ও নড়াইল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার সন্ধ্যায় নবগঙ্গা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, কালিয়া উপজেলার বাহিরডাঙা গ্রামের ইমামুল মণ্ডলের মেয়ে ও হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার দুই বছর বয়সী ছেলে তাছিম শেখ।
নিখোঁজ চারজন হলেন, কালিয়া উপজেলার বাহিরডাঙা গ্রামের এনামুল মণ্ডলের ছেলে রয়্যাল মণ্ডল (২৬), কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪১), জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখ (৫৫) ও হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের টুকু শেখের ছেলে লাভু (৩০)।
গতকাল শনিবার সকালে নড়াইলের জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মৃত বা নিখোঁজদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ বিষয়ে ফায়ার সার্ভিস বৃহত্তর যশোর জোনের সহকারী-পরিচালক মামুনুর রশিদ জানান, স্থানীয়দের সহযোগিতায় গতকাল দুজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমারা জেনেছি যে এখনো চারজন পুরুষ নিখোঁজ রয়েছেন। সকাল থেকে আমাদের তিনটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। জোয়ার-ভাটা থাকায় যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেখানে মৃতদেহ থাকার সম্ভাবনা ক্ষীণ রয়েছে। সারা দিন আমরা উদ্ধার তৎপরতা চালাব।
উল্লেখ্য পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙা গ্রামের ইমামুল মণ্ডলের মেয়ে নাজমা বেগম (৩০)
তার শিশুপুত্র তাছিম শেখ (২) পরিবারের সঙ্গে নবগঙ্গা নদীর ওপারে পারবাহিরডাঙ্গা গ্রামে মৃত দাদিকে দেখতে যান। ছোট নৌকায় পরিবারের ১৬ থেকে ১৭ জন নদী পারাপার হওয়ার সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় ১০ জন সাঁতারে ওপরে ওঠেন। তাদের চিকিৎসা চলছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫