ক্যামেরুনের বিপক্ষে যদি পয়েন্ট ভাগাভাগি করতে হতো তবে এমন জটিল সমীকরণের সামনে পড়তে হতো না সার্বিয়ার। ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচটি এখনো পর্যন্ত কাতার বিশ্বকাপের সেরা লড়াইয়ের একটি। ১ পয়েন্ট পেলেও দ্বিতীয় রাউন্ডের আশা ছাড়েনি ডুসান তাদিচরা। সেই সঙ্গে গত বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে হারের প্রতিশোধটাও নিতে চায় সার্বিয়া।
বিশ্বকাপে ওই একবারই দেখা দুই দলের। তাতে সার্বিয়ানদের হারিয়ে নকআউট পর্বের রাস্তাটা প্রশস্ত করেছিল সুইসরা। এবারও তাদের সামনে একই বাধা। আজ সার্বিয়ার বিপক্ষে ড্র করলেও ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে গ্রানিত জাকাদের। গ্রুপের আরেক ম্যাচে যদি ক্যামরুনকে হারায় ব্রাজিল, তবে সুইসদের পথ আরও সহজ হয়ে যাবে।
রাস্তা খোলা থাকছে সার্বিয়ারও। এটি করতে সুইসদের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই তাদের। সেই সঙ্গে তারাও চাইবে ব্রাজিলের জয়। ক্যামেরুন জিতলে যে তাদের ফের গোলের হিসাব মেলানোর সমীকরণের সামনে পড়তে হবে। গ্রুপের শেষ ম্যাচটা তাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মিলিনকোভিচ-সাবিচদের জন্য। বিশ্বকাপের ড্র দেখে তিনি অনুমান করেছিলেন, নকআউট নিশ্চিতের জন্য তাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫