ঈদের ছুটি শেষে আবারও লাইট-ক্যামেরার সামনে ফিরছেন নাটকের অভিনয়শিল্পীরা। গত রোববার থেকে সাগর জাহানের নির্দেশনায় শুটিং করছেন ফারহান আহমেদ জোভান ও সাদিয়া আয়মান। নাটকের নাম ‘মন ভাগাভাগি’। নাটকটি রচনাও করেছেন সাগর জাহান। এতে জোভান অভিনয় করছেন অবাক চরিত্রে এবং সাদিয়াকে দেখা যাবে সূচনা চরিত্রে।
রোমান্টিক ঘরানার মন ভাগাভাগি নাটকটি ঈদুল আজহা উপলক্ষে নির্মাণের কথা ছিল। কিন্তু শিডিউল-জটিলতার কারণে তা হয়নি। অবশেষে ঈদের ব্যস্ততা শেষে শুরু হয়েছে শুটিং।
এর আগে সাদিয়া আয়মানের সঙ্গে ‘তখন যখন’, ‘নোও ইউর পার্টনার’, ‘মনে রাখবো’ নাটকে অভিনয় করেছেন জোভান। নতুন নাটকে অভিনয় করা প্রসঙ্গে জোভান বলেন, ‘সাগর ভাইয়ের প্রতিটি নাটকে একটা চমৎকার গল্প থাকে। এই নাটকেও তার ব্যত্যয় ঘটেনি। তাঁর কাজ ভালো লাগে বলেই তাঁর পরিচালিত নাটকে অভিনয়ের ব্যাপারে আমার বিশেষ আগ্রহ থাকে। আর সাদিয়া আয়মানের সঙ্গে আগেও কয়েকটি নাটকে কাজ করেছি। শিল্পী হিসেবে তাঁর ভালো করার চেষ্টাটা আমাকেও অনুপ্রাণিত করে।’
সাদিয়া আয়মান বলেন, ‘সাগর ভাইয়ের পরিচালনায় এটি আমার দ্বিতীয় কাজ। তাঁর নাটকে প্রেম-ভালোবাসা যা-ই থাকুক না কেন, জীবনঘনিষ্ঠ একটা গল্প থাকে। তাঁর নির্দেশনায় কাজ করে অনেক কিছু শিখতে পারছি। আর জোভান ভাই ভীষণ ডেডিকেটেড একজন শিল্পী। বেশ সহযোগিতাপরায়ণ। আশা করছি, তাঁর সঙ্গে অভিনয় করা মন ভাগাভাগি নাটকটি দর্শকের মন জয় করবে।’
মন ভাগাভাগি নাটকটি প্রকাশ করা হবে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।
সাগর জাহান বলেন, ‘জোভান ও সাদিয়া দুজনেই ভালো কাজ করছেন। গত ঈদে আমার “অবাক ভালোবাসা” শিরোনামের নাটকে অভিনয় করেছেন জোভান। অন্যদিকে, সাদিয়া আয়মান এর আগে আমার একটি নাটকে কাজ করলেও, নাটকটি প্রচারে আসেনি। তবে পরিচালক হিসেবে আমি তাঁর কাজে সন্তুষ্ট।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫