প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চুকে নিয়ে গান গাইলেন অবসকিউরের ভোকাল সাইদ হাসান টিপু। ‘একটা ছিল গানের মানুষ বাঁচত নিজের শর্তে/শব্দ ছোঁয়ায় হৃদয়ে দোলা লাগিয়ে দিত রক্তে’—এমন কথায় গানটি লিখেছেন কলকাতার কবি অমিত গোস্বামী। সুর করেছেন কলকাতার দূর্বাদল বিশ্বাস। টিপুর সঙ্গে দূর্বাও কণ্ঠ দিয়েছেন গানটিতে।
ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় আইয়ুব বাচ্চুর সঙ্গে অনেক স্মৃতি টিপুর। আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে গান গাওয়ার ইচ্ছাটাও তাঁর অনেক দিনের। এ গান দিয়ে টিপুর সে ইচ্ছা পূরণ হচ্ছে। গানটি তৈরির গল্প জানতে চাইলে টিপু জানান, ‘অবসকিউরের নতুন অ্যালবামের কাজ করতে কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল অমিত আর দূর্বা। হঠাৎ অমিত আমার হাতে একটা গান দিয়ে বলল, দেখো তো এটা বাচ্চু ভাইকে নিয়ে লিখেছি। গানটি পড়ে ভালো লাগে আমাদের। দূর্বা বলল, দাদা আমি সুর করি। সঙ্গে সঙ্গে গানটির সুর হলো। ট্র্যাক রেডি হওয়ার পর খুলনা থেকে আবীর এল গিটার বাজাতে। দূর্বা প্রথমে গাইল, পরে আমি। তিন দিন লাগল গানটি তৈরি করতে। গানটির মধ্যে বাচ্চু ভাইয়ের “হাসতে দেখো” আর “সুখেরই পৃথিবী” গান দুটির কিছু অংশ আছে। আমরা সবাই খুব পছন্দ করেছি গানটি।’
গানটি আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনাকেও শুনিয়েছেন টিপু। এ বিষয়ে তিনি বলেন, ‘গান শুনে ভাবি মুগ্ধ হয়েছেন। টানা পাঁচবার শুনেছেন তিনি। আমি তাঁকে বললাম, গানটি নিয়ে আমরা এগোতে পারব কি না। সম্মতি দিয়ে তিনি বললেন, চোখ বন্ধ করে এগোতে পার তোমরা।’
গানটি আগামী দুই-তিন দিনের মধ্যেই স্পটিফাইতে রিলিজ করা হবে। এরপর ভিডিও নির্মাণ করে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন টিপু।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫