‘যদি আমি না থাকি’, ‘এ দেখা না-ই বা হতো’, ‘অ-সুখ’, ‘বিভ্রান্তি’, ‘সাদা প্রাইভেট’ নাটকগুলো জনপ্রিয়তা পেলেও নিয়মিত নির্মাণে পাওয়া যায় না পরিচালক আশিকুর রহমানকে। তবে বিশেষ দিবসে চেষ্টা করেন দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে আসতে। এবার ঈদুল ফিতর উপলক্ষে আশিকুর রহমান নির্মাণ করেছেন ‘স্মৃতিস্মারক’ নামের নাটক।
রোমান্টিক ট্র্যাজেডির থিমে নির্মিত এ নাটকের গল্পে দেখা যাবে, চার বছর ধরে প্রেমের সম্পর্কে আছে অসীম ও রিমি। তবে সিরিয়াস নয় অসীম, তাই ব্রেকআপ চায় রিমি। ব্রেকআপের পর অসীম বুঝতে পারে সে রিমিকে কতটা ভালোবাসে। তার কাছে সে আবার ফিরতে চায়। তবে তা সম্ভব হয় না। একসময় শহর ছেড়ে চলে যায় সে। জীবনের নানা জটিলতায় পড়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় অসীম। তার আগে রিমির উদ্দেশে একটি চিঠি লেখে। স্মৃতিস্মারক নাটকে অসীম ও রিমি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।
নতুন এই নাটক নিয়ে নির্মাতা আশিকুর রহমান বলেন, ‘একেবারে শান্ত শীতল প্রেমের গল্পে নির্মাণ করা হয়েছে নাটকটি। যাঁরা রোমান্টিক ঘরানার নাটক পছন্দ করেন, তাঁদের ভালো লাগবে। চেষ্টা করেছি লোকেশনের বৈচিত্র্য আনতে। ঢাকা শহরের এমন কিছু জায়গা বেছে নেওয়া হয়েছে, যেখানে সচরাচর শুটিং হয় না।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘অনেক দিন পর সংলাপনির্ভর চিত্রনাট্যে অভিনয় করলাম। সংলাপগুলো বলতেই খুব ভালো লাগছিল। সত্যি বলতে, আমার কাছে কবিতার মতো মনে হচ্ছিল। নাটকের টিম অনেক গোছানো ছিল। দারুণ সব লোকেশনে শুটিং হয়েছে। কাজটি খুব উপভোগ করেছি। আরেকটি বিষয় হলো, এ নাটকে কস্টিউম ডিজাইনার কাজ করেছেন আমাদের সঙ্গে। যেটা নাটকে সচরাচর দেখা যায় না।’
স্মৃতিস্মারক নাটকে আরও অভিনয় করেছেন শিবলী নোমান, সৈয়দ নাজমুস সাকিব, রিয়া ঘোষ, ফখরুল বাশার, মিলি বাশার প্রমুখ। সাখাওয়াত হোসেনের গল্পে চিত্রনাট্য লিখেছেন মনিরুল ইসলাম রুবেল। প্রযোজনায় আকবর হায়দার মুন্না। ঈদ উপলক্ষে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫