সংগীতশিল্পী সাবরিনা পড়শী নিজেকে শুধু গানেই আটকে রাখেননি। গত বছর থেকে নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। নিলয়, জোভান, ইয়াশ রোহানদের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন। এ ছাড়া সম্প্রতি রেডিওতে শুরু করেছেন ‘মিউজিক স্টেশন উইথ পড়শী’ নামের শো। জাগো এফএমে প্রতি শুক্রবার রাতে এই অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গে আড্ডা ও গানে মেতে ওঠেন পড়শী।
এসব কাজে ব্যস্ত থাকার কারণে অনেকটা সময় গান থেকে দূরে ছিলেন। অবশেষে বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে ফিরছেন তিনি। আগামী মাসের শুরুতেই পড়শীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর নতুন গান ‘ওরে মন’। সর্বশেষ গত বছর ‘দ্বিতীয় জীবন’ শিরোনামের দ্বৈত গানে ইমরান মাহমুদুলের সঙ্গে গেয়েছিলে পড়শী। মাঝের সময়টাতে নাটকের জন্য গান করলেও কোনো মৌলিক গান প্রকাশ পায়নি তাঁর। ‘ওরে মন’ দিয়েই ১১ মাস পর মৌলিক গান নিয়ে ফিরছেন তিনি।
এ বিষয়ে পড়শী জানান, অভিনয় ও আরজে হিসেবে কাজ করলেও গান তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন থেকে ধারাবাহিকভাবে শ্রোতাদের নতুন গান উপহার দিতে চান। যার শুরুটা হচ্ছে ‘ওরে মন’ দিয়ে। প্রতি দুই মাস পর পর নতুন গান প্রকাশ করবেন তিনি। গতকালও নতুন একটি গানের রেকর্ডিংয়ে ব্যস্ত ছিলেন পড়শী। সব গান ভিডিও আকারে প্রকাশ পাবে তাঁর ইউটিউব চ্যানেলে। আগামী ২ সেপ্টেম্বর নতুন গান নিয়ে বিস্তারিত জানাবেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫