
‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস’ নিবন্ধন শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) হাল্ট প্রাইজ অর্গানাইজেশন। বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো শুরু হওয়া এই আয়োজনের নিবন্ধন চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। সংগঠনের ফেসবুক পেজে এর নিবন্ধন লিংক দেওয়া হয়েছে।
‘গেটিং দ্যা ওয়ার্ল্ড ব্যাক টু ওয়ার্ক’ প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্বব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের ‘নোবেল পুরস্কার’ খ্যাত আন্তর্জাতিক এই প্রতিযোগিতা।
এ বিষয়ে সংগঠনের পরিচালক আবু হাইসাম হিমেল বলেন, ‘চলতি বছর প্রোগ্রামটি অফলাইনে করার পরিকল্পনা থাকলেও ওমিক্রন ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই সবার নিরাপত্তার কথা ভেবে সম্পূর্ণ আয়োজন অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হাল্ট প্রাইজ বিশ্বের বৃহত্তম বিজনেস আইডিয়া সৃষ্টিকারী বার্ষিক প্রতিযোগিতা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫