রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান নিয়ে প্রকাশ হলো ‘হঠাৎ দেখা’ শিরোনামের অ্যালবাম। গত ২৯ এপ্রিল ঢাকার একটি হোটেলে অ্যালবামটির মোড়ক উন্মোচন হয়। বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে শিল্পী শ্রাবণী সেন ও সুস্মিতা আনিসের কণ্ঠে রবীন্দ্র-নজরুলের ১০টি গান ঠাঁই পেয়েছে অ্যালবামে। নজরুলসংগীতশিল্পী সুস্মিতা আনিসের উদ্যোগে তৈরি অ্যালবামটিতে আরও রয়েছে ‘হঠাৎ দেখা’ শিরোনামের গল্পে অভিনেত্রী ও বাচিকশিল্পী মধুমিতা বসু এবং কবি ও লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের শ্রুতি অভিনয়। অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্স করেছেন সংগীতশিল্পী সুস্মিতা আনিস, বাপ্পা মজুমদার ও শ্রাবণী সেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মাদ সামাদ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫