টিকটক ও লাইকির মতো অ্যাপে আসক্ত হয়ে পড়ছে গোলাপগঞ্জের তরুণ-তরুণীরা। বিভিন্ন সময় আর বিভিন্ন স্থানে অ্যাপ ব্যবহার করে ভিডিও বানাচ্ছে উঠতি বয়সীরা। রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, এমনকি শহীদ মিনার, বাসার বারান্দাসহ যেখানে সেখানে তৈরি করছে ভিডিও।
গানের সঙ্গে অঙ্গভঙ্গি মিলিয়ে তৈরি এসব ভিডিও শেয়ারিং অ্যাপে আপলোড করা হচ্ছে। মানহীন এসব ভিডিও বানাতে গিয়ে বিপথগামী হচ্ছে অনেকে। অনেক সময় নিজেদের মধ্যে হাতাহাতিসহ নানা অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়ছে তরুণ-তরুণীরা।
সম্প্রতি নবনির্মিত গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের ভবন ও শ্রেণিকক্ষে কয়েক তরুণ-তরুণী টিকটক ভিডিও তৈরি করে। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোলাপগঞ্জ জুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এসব ভিডিও মেনে নিতে পারছেন না অভিভাবকেরা।
ছড়িয়ে পড়া এসব ভিডিওতে দেখা যায়, বিনোদনের নামে কলেজটির শ্রেণিকক্ষসহ ভবনের বিভিন্ন জায়গায় নানা অঙ্গভঙ্গিতে অশ্লীল শব্দসহ হিন্দি ভাষায় ভিডিও বানাচ্ছে কয়েকজন লাইকি ও টিকটক আসক্ত তরুণ।
জানতে চাইলে গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ দাশ মুঠোফোনে বলেন, ‘কলেজটি চালু হলেও এখন পর্যন্ত কলেজের ক্লাস রুমগুলোতে দরজা লাগানো হয়নি। এ ছাড়া এখন পর্যন্ত কলেজে কোনো গার্ড নিয়োগ দেওয়া হয়নি। ঈদের ছুটিতে কলেজ বন্ধ ছিল। এ সুযোগে হয়তো তারা বিদ্যালয়ে ঢুকে ভিডিও বানাচ্ছিল। এসব কীভাবে রোধ করা যায় বিষয়টি আমি দেখছি।’
ঢাকাদক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম বলেন, দিন দিন তরুণ সমাজ এসব অ্যাপে আসক্ত হয়ে পড়ছে। যার ফলে তাদের লেখাপড়া ও কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এগুলো সামাজিক অবক্ষয়ের বড় কারণ। এসব বন্ধে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫