
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন, সিন্ডিকেট, শিক্ষক সমিতিসহ ৬ ক্যাটাগরির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ৪০ পদের নির্বাচনে হলুদ প্যানেলের শিক্ষকেরা ৩২টি পদে জয় পেয়েছেন। অন্যদিকে মাত্র ৮টি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
এর আগে গতকাল সকাল নয়টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ হয়।
বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে সিন্ডিকেটের পাঁচটি পদের সবগুলোতে জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকেরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতিসহ ১৪ পদেই জয় পেয়েছে হলুদ প্যানেল। এ ছাড়া ডিন নির্বাচনে ১২টি অনুষদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে হলুদ প্যানেল। বাকি ছয়টিতে বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেল জয়ী হয়।
বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স কমিটির নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের অধ্যাপক আহসান হাবিব জয় পেয়েছেন। তবে পরিকল্পনা ও উন্নয়ন কমিটিতে জয় পেয়েছেন সাদা প্যানেলের অধ্যাপক সোহেল হাসান। শিক্ষা পরিষদের দুইটি ক্যাটাগরিতে ছয়জনই নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেল থেকে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫