পুরো বলিউডের নজর এখন উদয়পুরের দিকে। ভারতের রাজনীতিতেও এখন আলোচিত জায়গা উদয়পুর। কারণ, বিশ্বের অন্যতম নামীদামি হোটেল ভারতের উদয়পুরের লীলা প্যালেসে আগামীকাল বসছে রাঘব-পরিণীতির বিয়ের আসর। বর-কনের একজন অভিনেত্রী, অন্যজন রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। তাঁদের বিয়ের আসরটি তাই হয়ে উঠবে সিনেমা ও পলিটিক্স—দুই অঙ্গনের মানুষের মিলনমেলা।
রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর হলেও আগে থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। গত বৃহস্পতিবার রাতে রাঘবের বাড়িতে হয়ে গেছে সুফি নাইট। রাতভর গানে মেতেছেন দুই পরিবারের সদস্য ও অতিথিরা। গতকাল সকালে হবু স্বামী রাঘবের সঙ্গে উদয়পুর পৌঁছেছেন পরিণীতি। তাঁদের পরিবারের সদস্যরাও একে একে হাজির হচ্ছেন।
বিরাট-আনুশকা থেকে শুরু করে ভিকি-ক্যাটরিনা—প্রত্যেকের বিয়েতে কঠোর নিরাপত্তা দেখা গিয়েছিল। রাঘব-পরিণীতির বিয়েতেও থাকবে কড়াকড়ি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিচোলা হ্রদে তৈরি হবে বিয়ের মণ্ডপ। নৌকায় চেপে বিয়ে করতে আসবেন রাঘব। বর-কনে সাজবেন সাদা পোশাকে। সেখানে এক শর বেশি নিরাপত্তারক্ষী থাকবেন। হ্রদের মধ্যে চার-পাঁচটি নৌকায় থাকবেন আরও কিছু নিরাপত্তারক্ষী। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ঢেলে সাজানো হচ্ছে হোটেলের নিরাপত্তাব্যবস্থা।
বিয়ের অনুষ্ঠানের কয়েক দিন হোটেল কর্মচারী ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করতে গেলে তাঁদের কঠোর নিরাপত্তার চাদর পেরিয়ে যেতে হবে। হোটেলের কর্মচারীরাও বিয়ের অনুষ্ঠানের কয়েক দিন সেখান থেকে বের হতে পারবেন না। কারণ, রাঘব-পরিণীতির বিয়েতে থাকবেন অনেক ভিআইপি। যে তালিকায় দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও রয়েছেন। তাই নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।
উদয়পুর শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। প্রতি মুহূর্তে চলবে মনিটরিং। এ ছাড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দরেও।
এখানেই শেষ নয়। মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। বিয়ের অনুষ্ঠান যেন কেউ ক্যামেরাবন্দী করতে না পারেন, সে কারণে প্রত্যেক অতিথির মোবাইল ফোনের ক্যামেরায় লাগিয়ে দেওয়া হবে বিশেষ ধরনের নীল টেপ। এটি খুলে ফেললে টেপে একটি তিরচিহ্ন ভেসে উঠবে। যা থেকে সহজেই বোঝা যাবে, ক্যামেরা ব্যবহারের জন্য টেপ সরানো হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫