বিতর্ক পিছু ছাড়ে না তাঁর। ২০২১ সালজুড়ে সংবাদ শিরোনামে থেকেছেন নুসরাত জাহান। নিখিলের সঙ্গে বিচ্ছেদ, যশের সঙ্গে লিভ ইন, সন্তানসম্ভবা হওয়া থেকে ঈশানের জন্ম দেওয়া—নুসরাতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়েছে বছরভর। একদিকে তিনি তারকা সাংসদ, অন্যদিকে যশের প্রেমিকা, আবার ঈশানের মা। সব বিতর্ক দূরে ঠেলে এখন যশ আর ঈশানকে নিয়ে সুখী গৃহকোণ সাজিয়েছেন নুসরাত।
নতুন খবর, বাংলাদেশের লুইপার গানে নেচেছেন টলিউডের নুসরাত। কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে টি এম রেকর্ডসের নতুন গান ‘নাচ ময়ূরী নাচ’। গানটি গতকাল প্রকাশ হয়েছে। এক ভিডিওবার্তায় নুসরাত বলেন, ‘তাপসের সংগীতায়োজনে লুইপার দারুণ একটা গান। অসাধারণ কনসেপশন এবং স্টাইলিং করেছেন বাংলাদেশের ফ্যাশন আইকন ফারজানা মুন্নী। আমি বাংলাদেশে আরও অনেক কাজের দিকে তাকিয়ে। কেননা, টি এম রেকর্ডস আমার একটা পরিবারের মতো হয়ে গিয়েছে।’ নুসরাতের কথায় স্পষ্ট—নিকট ভবিষ্যতে বাংলাদেশে আরও কাজ করছেন নুসরাত।
ওদিকে টলিউডে শিগগিরই মুক্তি পাবে নুসরাত অভিনীত ‘স্বস্তিক সংকেত’। সায়ন্তন ঘোষালের এই থ্রিলারে লেখিকা রুদ্রাণী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। এ ছাড়া যশের সঙ্গে দেখা যাবে ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ ছবিতে। ছবিটি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। এ ছাড়া গত বছরেই ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ছবির কাজ শেষ করেছেন নুসরাত। অর্থাৎ মা হওয়ার পর ছবি নিয়ে বেজায় ব্যস্ত হয়ে পড়ছেন অভিনেত্রী।
নুসরাতের বক্তব্য, ‘আমি এখন বেশি ছবি করতে চাই না। কাজ সেরে বাড়ি ফিরে এখন শুধু সংসার নয়, সন্তানকে আলাদাভাবে সময় দিতে হয়। আমি ঈশানের প্রথম হাসি, প্রথম হাঁটা, কথা বলা— কোনো কিছু মিস করতে চাই না। আমি সবকিছু রেকর্ড করে রাখি।’
অভিনয় তাঁর ভালোবাসা, তাই সময় দিতে হয় শুটিংয়ে। অন্যদিকে বসিরহাটের সাংসদ তিনি। সংসার, সন্তান সামলে সময় দিতে হয় সেখানেও। কাজ করতে হয় স্থানীয় মানুষের জন্য। সব দিক সামলে চলা যদিও বেশ কঠিন কাজ, তবে কোনো এক কৌশলে ঠিকই সামলে নিচ্ছেন নুসরাত।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫