বর্ষায় বন্যা ও ভূমিধসের কারণে ভারতের আসামের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে উত্তর-পূর্ব ভারতে জরুরি জ্বালানি চাহিদা পূরণে বাংলাদেশের কাছে ট্রানজিট চেয়েছে দেশটি। আর মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িকভাবে ভারতকে বিশেষ এ ট্রানজিট দেবে বাংলাদেশ। এ নিয়ে একটি সমঝোতা স্মারকও চূড়ান্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে সম্প্রতি এমন তথ্য জানা গেছে।
গুয়াহাটি থেকে ত্রিপুরা ও মণিপুর রাজ্যে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সাময়িকভাবে বাংলাদেশের ভেতর দিয়ে সড়কপথে জ্বালানি তেল ও এলপিজি পরিবহনের জন্য চিঠি দেয় ভারত। এ নিয়ে ৭ জুলাই একটি আন্তমন্ত্রণালয় বৈঠক করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরবান ট্রান্সপোর্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতারের সভাপতিত্বে।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরবান ট্রান্সপোর্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার। আজকের পত্রিকাকে তিনি বলেন, বন্যার কারণে মানবিক দৃষ্টিকোণ থেকে জ্বালানি পরিবহনের জন্য সাময়িকভাবে এমন অনুমতি দেওয়া হচ্ছে। জ্বালানিবাহী লরিগুলো পেট্রাপোল-বেনাপোল হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে আখাউড়া-আগরতলা দিয়ে ভারতে চলে যাবে।
ভারতের সঙ্গে ইতিমধ্যে বাংলাদেশের ট্রানজিট চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি টনে সুনির্দিষ্ট মাশুল দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে ভারতের। ট্রানজিট চুক্তি থাকতেও আলাদা করে কী কারণে সমঝোতার প্রয়োজন হলো? এমন প্রশ্নের জবাবে নাম না প্রকাশের শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভূমিধসে ভারতের পশ্চিম থেকে উত্তর পূর্বে চলাচলের সড়ক নষ্ট হয়ে গিয়েছে। এতে করে জ্বালানির মতো অপরিহার্য ও দাহ্য পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কের মেরামতকাজ হয়ে গেলে আবার নিজ দেশের ভেতর দিয়েই করবে যান চলাচল।
জ্বালানি পরিবহনে মাশুল কোন পদ্ধতিতে আদায় করা হবে? জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য পরিবহনে যে ব্যবস্থা চালু রয়েছে, একই ব্যবস্থা এখানেও প্রযোজ্য হবে। প্রতি টনে যে নির্ধারিত মাশুল রয়েছে, এ ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫