ওয়েব সিরিজে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য তৈরি হচ্ছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামের নতুন একটি সিরিজ। সেখানেই মূল চরিত্রে অভিনয় করছেন টালিউডের বহু ব্যবসাসফল সিনেমার এই নায়িকা। শুভশ্রী বলেন, ‘এত ভালো একটা গল্প আর এত সুন্দর একটা চরিত্র! তাই অভিনয়ের লোভটা সামলাতে পারিনি। আমি কেন, কোনো অভিনেত্রীই না করতে পারতেন না এই চরিত্র। আর দেবালয় খুব ভালো পরিচালক। ওর সঙ্গে কাজ করার ইচ্ছে তৈরি হয়েছে অনেক দিন আগেই। এত বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের সঙ্গে কাজ, সেটাও আনন্দের। আসলে সবকিছু না মিললে এত তাড়াতাড়ি ওয়েবে কাজ করতাম না।’
কল্লোল লাহিড়ীর জনপ্রিয় উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল থেকেই হচ্ছে এই সিরিজ। পরিচালনায় দেবালয় ভট্টাচার্য। ভারত-বাংলাদেশ মিলিয়ে হবে শুটিং। ইন্দুবালার চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী। যার বেড়ে ওঠা বাংলাদেশের খুলনার কপোতাক্ষ নদের তীরে। বিয়ে হয় কলকাতার এক বনেদি পরিবারে। অল্প বয়সেই বিধবা হয় ইন্দু। একে একে সিরিজে আসবে এই বিধবা নারীর নিজের রান্নার পারদর্শিতা দিয়ে স্বাবলম্বী হয়ে ওঠার গল্প, কপোতাক্ষের তীরে কাটানো তাঁর শৈশব-যৌবন, বাংলার রন্ধনশিল্প। থাকবে সাতচল্লিশের দেশভাগ, বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধের কথা, একজন বাঙালি মেয়ের দেশের প্রতি, পরিবারের প্রতি অগাধ ভালোবাসা আর ত্যাগ স্বীকারের কথা।
সিরিজে বিভিন্ন বয়সের ইন্দুবালাকে দেখা যাবে। দেশভাগ, উত্তাল সময় ঘুরেফিরে আসবে এই কাহিনিতে। শুভশ্রী ছাড়া অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়, অঙ্গনা, মিঠু চক্রবর্তী প্রমুখ। পরিচালক দেবালয় বলেন, ‘একটা শহরকে কেন্দ্র করে এক নারীর জীবনজয়ের গল্প। ইন্দুবালা ভাতের হোটেলজুড়ে থাকবে নানা মানুষ, খাবারের পদ আর বাঙালির চিরন্তন দেশে ফেরা, ঘরে ফেরার মন কেমনের গল্প।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫