রিংকু সূর্যবংশীর সঙ্গে আচমকাই বিয়ে হয় ভি ভেঙ্কটেশ বিশ্বনাথ আইয়ার ওরফে বিষ্ণুর। বিষ্ণু তামিলনাড়ুতে ডাক্তারি পড়াশোনা করে। কিন্তু রিংকুর পছন্দ জাদুকর সাজ্জাদ আলী খানকে।
ডিজনি হটস্টারে এই সপ্তাহে মুক্তি পেয়েছে ‘আতরঙ্গি রে’। ছবিতে ধানুশ অভিনয় করেছেন বিষ্ণু চরিত্রে, সারা আলী খান আছেন রিংকু চরিত্রে, আর জাদুকর হিসেবে আছেন অক্ষয় কুমার। ‘আতরঙ্গি রে’ ছবিটিকে প্রথমদিকে আর পাঁচটা ত্রিকোণ প্রেমের গল্প বলে মনে হলেও, বিভিন্ন টুইস্ট রয়েছে গল্পে।
বলিউডে এ বছরের শেষটা মাত করেছেন সারা আলী খান। সমালোচকরা বলছেন, সবার ধারণা ছিল, এত এত ট্যালেন্টের মধ্যে সারা বুঝি বেমানান হয়ে যাবেন। কিন্তু অক্ষয়, ধানুশদের চেয়েও এই ছবিতে সারা উজ্জ্বল। প্রথম ছবি ‘কেদারনাথ’ আর পরে ‘সিম্বা’র জন্য প্রশংসা পেলেও ‘লাভ আজকাল’র জন্য কড়া সমালোচনাও হজম করতে হয়েছে সারাকে।
সারা আলী খানের বয়স সবে ২৬। বাবা বলিউড তারকা সাইফ আলী খানের বন্ধু অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ে কমতি পাওয়া যায়নি সারার মধ্যে। অবশ্যই এর সবচেয়ে বড় কৃতিত্ব পরিচালক আনন্দ এল রাইয়ের।
পরিচালক আনন্দ আর চিত্রনাট্যকার হিমাংশু শর্মা একেবারে ভিন্ন চরিত্রদের এক বিন্দুতে এনে দাঁড় করিয়েছেন। মূল অভিনয়শিল্পীদের প্রত্যেকের চরিত্রই পরস্পরের থেকে আলাদা। বলা যায়, তাঁরা প্রত্যেকেই আলাদা মেরুর বাসিন্দা। অথচ বাস্তব জীবনে তাঁরা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। প্রেমের গল্পকেই একেবারে ভিন্ন মোড়কে পরিবেশন করেছেন পরিচালক।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫