‘কিল হিম’ সিনেমা দিয়েই নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে প্রথম অন্যের প্রযোজনায় চুক্তিবদ্ধ হন অনন্ত জলিল। গত ৩ সেপ্টেম্বর বিএফডিসিতে জমকালো মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কিল হিম’ সিনেমার ঘোষণা দেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। এই সিনেমায়ও অনন্ত জলিলের বিপরীতে থাকছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।
সম্প্রতি বগুড়ায় শুরু হয়েছে ‘কিল হিম’-এর শুটিং। এতে অংশ নিয়েছেন অনন্ত জলিল ও বর্ষা। সেখান থেকে সিনেমায় নিজেদের লুক প্রকাশ করেছেন দুজনেই। এই সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে বর্ষার মন্তব্য পাওয়া না গেলেও অনন্ত জলিল জানান, ‘কখনো কিলার, কখনো ড্রাইভারসহ নানা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমাকে। এই সিনেমার জন্য বডি বিল্ডিং থেকে শুরু করে মার্শাল আর্ট প্র্যাকটিস করছি। দর্শক ভিন্ন লুকে দেখতে পাবেন আমাকে।’
বগুড়ায় ‘কিল হিম’ সিনেমার শুটিংয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিদিন শুটিং দেখতে হাজারের বেশি মানুষ জড়ো হচ্ছে। ঠিক কত দিন প্রথম লটের শুটিং চলবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি নির্মাতা।
প্রথমবার অন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অভিনয়ের জন্য অনন্ত জলিল ৪০ লাখ ও বর্ষা ১০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। অনন্ত-বর্ষা বাদেও অ্যাকশন ঘরানার সিনেমাটিতে অভিনয় করছেন চিত্রনায়ক রুবেলসহ অনেকে। জানা গেছে দ্বিতীয় লটের শুটিংয়ে কলকাতার একজন অভিনেত্রীও যোগ দেবেন। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন মোহাম্মদ ইকবাল।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫