নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে নিয়মিত আলোচনায় থাকলেও বক্সঅফিসে একেবারেই নাজুক অবস্থা কঙ্গনা রনৌতের। গত বছর তিনটি সিনেমা মুক্তি পেলেও কোনো সিনেমাতেই সাফল্য পাননি। সময় কিংবা সিনেমার সংখ্যা হিসাব করলে ব্যর্থতার তালিকাটা বেশ লম্বা। নেটিজেনদের অনেকেই কঙ্গনাকে এখন ফ্লপ কুইন খেতাব দিতে শুরু করেছেন। ব্যর্থ সময়কে পেছনে ফেলতে কঙ্গনা বেছে নিচ্ছেন পুরোনো চরিত্রকে। বলিউডে আবারও কুইন হয়ে আসবেন তিনি। এমনটাই জানালেন ‘কুইন’ পরিচালক বিকাশ বহেল।
ব্যবসায়িক সফলতার পাশাপাশি এ সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন কঙ্গনা। চলতি বছরেই ১০ বছর পূর্ণ হবে কুইন সিনেমার। এই উপলক্ষে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ জানান, কুইন সিনেমার সিক্যুয়ালের চিত্রনাট্য পুরোপুরি প্রস্তুত। কঙ্গনাও দিয়েছেন সবুজসংকেত। বিকাশ বলেন, ‘১০ বছর হয়ে গেল কুইন সিনেমার। রিলিজ হওয়ার পর থেকে এখনো অনেকে আমাকে বলছেন এই সিনেমার সিক্যুয়েল বানাতে। আনন্দের খবর হচ্ছে কুইনের সিক্যুয়েল তৈরি হচ্ছে। ইতিমধ্যেই চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। কঙ্গনাও পছন্দ করেছেন সিনেমার গল্প।’
সিক্যুয়েলের বিষয়টি নিশ্চিত করলেও কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে কিংবা শুটিং কবে শুরু হবে, তা জানাননি নির্মাতা। শুধু কুইন নয় ‘তন্নু ওয়েডস মন্নু’র নতুন সিক্যুয়েল তৈরির পরিকল্পনাও হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে, এ বছরের জুনে মুক্তি পাচ্ছে কঙ্গনার নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’। কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে।
সিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি, সামলেছেন পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপান্ডে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫