ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। এটিএম বুথ থেকে টাকা তোলা যাচ্ছে না, বিদ্যুৎ-গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করা যাচ্ছে না, মোবাইল ফোন রিচার্জ করতে সমস্যা হচ্ছে।
এত মন্দ কিছুর মধ্যেও স্বস্তিতে আছে কেউ কেউ। ইন্টারনেট বন্ধ থাকায় ছেলেরা রাস্তায় ক্রিকেট-ফুটবল খেলছে। বাসায় গল্প-আড্ডায় মাতার সুযোগ পাচ্ছে পরিবারের সদস্যরা। অনেকে বই পড়ে সময় কাটাচ্ছে। ফেসবুক, ইউটিউব থাকলে সচরাচর এমনভাবে সময় কাটানো হয় না। এ ছাড়া দেশ-বিদেশের খবর পেতে মানুষ পত্রিকা পড়ছে, টেলিভিশনে চোখ রাখছে।
কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমার সঙ্গে সঙ্গে কথা হয় এ বিষয়ে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড
ম্যাস কমিউনিকেশনস বিভাগের সহকারী অধ্যাপক। আফরোজা আজকের পত্রিকাকে বলেন, ‘এই রকম একটি সংকটময় সময়ে ইন্টারনেট না থাকার নানা নেতিবাচক বিষয়ে তো আমরা সকলেই অবগত আছি। কিন্তু অনেক সময় অনেক ঘটনায় না চাইতেও কিছু ইতিবাচক দিক দেখতে পাওয়া যায়। এখন যেমন ইন্টারনেটের অনুপস্থিতে আমরা
দু-একটি ইতিবাচক দিক মনে হয় দেখতে পারি। ফেসবুক-ইউটিউবে দিনের বেশির ভাগ সময় চলে যাচ্ছে না। বাসায় অনেকে পত্রিকা রাখছে। এতে দেশ-বিদেশের খবর পাচ্ছে। বাসায় মানুষ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছে।’
চাকরিজীবী দম্পতি মিনু দিলারা ও মফিউর রেজা (ছদ্মনাম)। মিনু সরকারি কর্মকর্তা এবং তাঁর স্বামী মফিউর রেজা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁদের একমাত্র ছেলে পড়ে রাজধানীর একটি কলেজে।
এই দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘ইন্টারনেট না থাকায় আমাদের দৈনন্দিন কাজে বেশ বিরূপ প্রভাব পড়ছে। তবে এর সুফলও মনে হয় আমরা পাচ্ছি। কারণ, ইন্টারনেট থাকলে হয়তো আমরা ফেসবুক বা ইউটিউব দেখে সময় কাটাতাম। এখন মনে হয়, আমরা আরও বেশ কয়েক বছর আগের সময়ে চলে গিয়েছি, যখন ফেসবুক বা ইউটিউব ছিল না। এখন আমাদের সময় কাটছে পরিবারের লোকদের সঙ্গে আড্ডা, টেলিভিশন দেখে, পত্রিকা পড়ে। ফেসবুক ও ইউটিউব না থাকায় পরিবারের লোকদের সঙ্গে মেলবন্ধনটা দৃঢ় হচ্ছে। ছেলেটা মোবাইল ছেড়ে বই পড়ছে। এতে একটু স্বস্তি লাগছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫