
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, রাধারমণ দত্ত দেশের লোকজ সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাই তাঁর স্মৃতি বিজড়িত জায়গায় আগামী জুনের মধ্যে রাধারমণ কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ নিয়ে একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, রাধারমণ দত্তের বেদখল হওয়া কিছু জমি ৬০ বছর পর উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব জায়গা উদ্ধার করা হবে।
গতকাল শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও রাধারমণ সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন শিক্ষক সালেহা পারভীন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কাউন্সিলর সফিকুল হক, শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর।
প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আরও বলেন, ‘বর্তমান সরকার সংস্কৃতি চর্চার বিষয়ে আন্তরিক। এ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একজন উন্নয়ন ও সংস্কৃতিবান্ধব মানুষ। তিনি আমাকে রাধারমণ দত্ত সহ সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতি ধরে রাখতে প্রকল্প গ্রহণ করতে তাগিদ দিয়েছেন। আমরা সারা দেশে মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতির জাগরণে কাজ করছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫