কথা বলা রোবট বানিয়ে তাক লাগিয়ে দেওয়া খুদে বিজ্ঞানী রবিনের সঙ্গে পরিচয় হয় অন্তুর। ইট-পাথরের যান্ত্রিক নগরীর চার দেয়ালে বন্দী মা-হারা অন্তু মেঘের রাজ্যে মাকে খুঁজে বেড়ায়! এই দুজনের সঙ্গে একে একে দেখা হবে প্রাণীপ্রেমী প্রিয়ন্তী, শীতার্তদের পাশে হাত বাড়িয়ে দেওয়া আর্য ও তার বন্ধুদের। এরপর শুরু হয় তাদের অভিযান আর দুরন্তপনা।
গোয়েন্দা কাহিনি, ভূতের মজার মজার গল্প, দুরন্তপনা, দুঃসাহসী অভিযান সবকিছুই একসঙ্গে পাওয়া যাবে ‘খুদে গোয়েন্দাদের সফল অভিযান’ বইটিতে। বইটিতে ভিন্ন স্বাদের দশটি গল্প আছে। গল্পগুলো হলো ‘ভূত বিতাড়ন কমিটি’, ‘ভূতের সন্ধানে ভূত’, ‘খুদে গোয়েন্দাদের সফল অভিযান’, ‘ভয়াল মৃত্যুপুরী, ‘মেঘ ও মায়ের গল্প’, ‘রবিনের রঙিন রোবট’, ‘শীতের বুড়ি ও আর্যর গল্প’, ‘প্রিয়ন্তী ও তার পোষা বিড়ালছানা’, ‘খুদে গোয়েন্দা মৃন্ময়’ ও ‘ছোটদের রাগ করতে মানা নেই’।
গল্পগুলো তোমাদের সামনে খুলে দেবে ভাবনার নতুন দুয়ার। নিয়ে যাবে কল্পময়, স্বপ্নময় জগতে। ‘খুদে গোয়েন্দাদের সফল অভিযান’ বইটি লিখেছেন শিশুসাহিত্যিক ও গল্পকার আরাফাত শাহরিয়ার। অলংকরণ করেছেন মানবেন্দ্র গোলদার। বইমেলায় অন্যধারার স্টলে বইটি পাওয়া যাচ্ছে। দাম ১৬০ টাকা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫