
বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আবার চালুর প্রয়োজন কেন হলো বুঝলাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও চাননি বুয়েটের শিক্ষকেরা রাজনীতিতে যুক্ত হন।
সত্তরের দশকে বুয়েটের শিক্ষার্থী ছিলাম, নব্বইয়ের দশকে বুয়েটে হলের প্রভোস্ট ছিলাম। তখন বুয়েটের পরিবেশ অনেক ভালো ছিল। প্রভোস্ট থাকাকালে হলে কিছু ঘটলেই পাঁচ মিনিটে খবর পেয়ে যেতাম। দ্রুত গিয়ে আমরা সমাধান করতাম। কিন্তু আবরার ফাহাদ হত্যাকাণ্ড বুয়েট প্রশাসন কেন থামাতে পারেনি জানি না। এটা নিয়ে তদন্ত হয়েছে কি না, সে খবরও পাইনি।
আমাদের সময় বুয়েটে কোনো রাজনৈতিক চর্চা ছিল না। তবে ছাত্র সংসদ ছিল। তখন ছাত্র সংসদ নির্বাচনে সবচেয়ে ভালো ছাত্র নির্বাচিত হতো।
আমরা চাই বুয়েট ক্ষমতাসীন রাজনীতি থেকে বাইরে থাকুক। তারা নিজেদের মধ্যে রাজনীতি করুক। ক্যারিয়ার বা আত্মোন্নয়নে সাংগঠনিক চর্চা করুক।
ছাত্ররাজনীতি শুরু হলে হয়তো কিছু শিক্ষার্থী লাভবান হবে, যারা রাজনীতিতে নেতা হবে। তবে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। কিছু ছাত্র রাজার হালে থাকবে, আর কিছু ছাত্র তাদের কথা শুনবে, এটা তো ঠিক নয়। ফলে বুয়েটের বেশির ভাগ শিক্ষক ও শিক্ষার্থী ছাত্ররাজনীতির বিপক্ষে।
এম ফিরোজ আহমেদ, বুয়েটের সাবেক অধ্যাপক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫