Ajker Patrika

ভিলেন অর্জুনের নতুন ইনিংস

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২: ৪০
ভিলেন অর্জুনের নতুন ইনিংস

বাবা বলিউডের নামকরা প্রযোজক বনি কাপুর। নায়ক হতে তাই কঠিন পথ পাড়ি দিতে হতো এমনটা নয়। তবু অর্জুন ক্যারিয়ার শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে। চারটি সিনেমার সহকারী ছিলেন। লক্ষ্য ছিল পরিচালক হবেন। সালমান খান তাঁকে বললেন, ‘তুমি তো অভিনেতা হতে পারো।’ নিজেকে নিয়ে নতুন করে ভাবলেন অর্জুন। ১৫ কেজি ওজন কমালেন। অর্জুন বলেন, ‘সালমান খান আমাকে নায়ক হতে উৎসাহ জুগিয়েছেন। চাইলে বাবার হাত ধরে শুরু করতে পারতাম, সেটা করিনি। আদিত্য চোপড়ার কাছে অডিশন দিয়েছি। তিনি প্রথমে পছন্দ করেননি। বলেই দিয়েছিলেন পার্শ্বচরিত্রে মানাবে। এরপর নিজেকে প্রস্তুত করেছি। সন্তুষ্টি আদায় করেছি আদিত্য স্যারের।’

এক সাক্ষাৎকারে অর্জুন বলেছেন, ‘অনেকেই বলে, আমি হিট সিনেমা দিতে পারিনি। শুরু যখন করেছি তখন একটাই ভাবনা ছিল, দর্শক সিনেমাটি পছন্দ করলে সামনে কাজ মিলবে। কিছু সিনেমা চলেছে, কিছু চলেনি। এর মানে আমি ব্যর্থ নই। মানুষ আমাকে চেনে। তাদের সঙ্গে আমার যে সংযোগ তৈরি হয়েছে, এটাই সফলতা।’

অর্জুন কাপুর‘ভাইরাস দেওয়ান’ সিনেমা দিয়ে অর্জুন কাপুরের অভিষেক হওয়ার কথা থাকলেও সিনেমাটি আলোর মুখ দেখেনি। প্রথম সিনেমা ‘ইশাকজাদে’ সমালোচকদের মুগ্ধ করেছিল। এরপর অর্জুন কাপুরের হিট ও ফ্লপ চলছিল হাতে হাত ধরে। ‘টু স্টেটস’, ‘গুণ্ডে’, ‘হাফ গার্লফ্রেন্ড’ কিংবা ‘কি অ্যান্ড কা’ সিনেমাগুলোতে অর্জুন কাপুরের অভিনয় ছিল দেখার মতো। অর্জুনকে শেষ দেখা গিয়েছিল ২০২১ সালে ‘ভূত পুলিশ’-এ। এবার আসছেন মোহিত সুরির ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায়। সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যাবে অর্জুনকে।

গত ১৫ মাসে শরীরে তাক লাগানো পরিবর্তন এনেছেন। একসময়ের স্থূলকায় অর্জুন কাপুরের সিক্স প্যাক অ্যাবস এখন ভক্তদের চর্চার অন্যতম বিষয়। অভিনেতা জানিয়েছেন, পেশা এবং দর্শকের জন্যই এই পরিবর্তন। আপাতত তিনি মানালিতে নতুন সিনেমা ‘লেডি কিলার’-এর শুটিংয়ে ব্যস্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, কিন্তু এখন কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত