মঞ্চনাটক দিয়েই অভিনয়ের সঙ্গে পথচলা শুরু হয়েছিল তৌকীর আহমেদের। পরবর্তী সময়ে তিনি টিভি নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও প্রশংসিত হয়েছেন। তবে মঞ্চনাটকের সঙ্গ ত্যাগ করেননি কখনো। মঞ্চে তিনি অনেক নাটকে যেমন অভিনয় করেছেন, তেমনি ‘হয়বদন’, ‘ইচ্ছামৃত্যু’, ‘প্রতিসরণ’সহ অনেক নাটকের নির্দেশনাও দিয়েছেন। অনেক দিন পর তৌকীর আহমেদ ঢাকার মঞ্চে নতুন নাটক নিয়ে আসছেন।
তৌকীর আহমেদের নির্দেশনায় আগামী ২, ৩ ও ৪ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটক ‘তীর্থযাত্রী’। এটি নাট্যকেন্দ্রের ১৬তম প্রযোজনা। তীর্থযাত্রীর মূল রচয়িতা হুমায়ূন কবির। নাট্যরূপ দিয়েছেন হুমায়ূন কবির ও তৌকীর আহমেদ। অভিনয় করবেন নাট্যকেন্দ্রের শিল্পীরা। এর আগে গত ১৮ মার্চ নিউইয়র্কের কুইনস থিয়েটারে তীর্থযাত্রীর প্রথম মঞ্চায়ন করেছিলেন তৌকীর। যুক্তরাষ্ট্রের পর এবার দেশের দর্শকেরা দেখতে পাবেন নাটকটি।
এ নাটকের গল্পে দেখা যাবে, রক্তক্ষয়ী যুদ্ধ শেষে সবাই বাড়ি ফিরে যায়। তিনজন ছাড়া। ওদের কোনো বাড়ি নেই। জ্ঞানের সন্ধানে পৃথিবীর পথে বেরিয়ে পড়ে ওরা। পৃথিবীর সর্বত্র তারা দেখে যুদ্ধ—দৃষ্টিভঙ্গির যুদ্ধ, আমিত্বের যুদ্ধ, শ্রেষ্ঠত্বের যুদ্ধ। পথে তারা নানা পরিস্থিতির মুখোমুখি হয়। বিভিন্ন জ্ঞানী মানুষের সঙ্গে তাদের দেখা হয়। নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে তারা জানতে পারে, ভাগ্যবান আর ভাগ্যহীনের মধ্যে ফারাকটা কোথায়। তারা বুঝতে পারে, অধিকারের নিরপেক্ষ স্বাধীনতা বলে কিছু নেই। অধিকারের বিনিময়মূল্যেই নির্ধারিত হয় শান্তিপূর্ণ সহাবস্থান। আর এসবের ভেতরই তারা জীবনের অর্থ খোঁজে।
তৌকীর আহমেদ বলেন, ‘আসলে আমাদের জীবনটাই একটা তীর্থযাত্রা, এ রকম একটা বক্তব্য রূপকভাবে উঠে এসেছে নাটকে। অনেক দিন পর ঢাকার মঞ্চে আমার নির্দেশনা, যেমন রোমাঞ্চকর তেমনি ভয়ংকর কষ্টসাধ্য একটি কাজ। থিয়েটার মানেই চ্যালেঞ্জ, অনিশ্চয়তা আর ভীতিকে ছাপিয়ে নতুন কিছু করা। নাটকের পুনর্নির্মাণ মানে আগের প্রযোজনাটিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা, আগের ভুলগুলো নতুন করে আবিষ্কার করা, সংশোধন ও যোজন-বিয়োজনের মধ্য দিয়ে নতুন এক নির্মাণ, নতুন এক উপলব্ধিতে উত্তীর্ণের চেষ্টা। দর্শকদের সেই অভিজ্ঞতার সঙ্গী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫