শীতকাল বিদায়ের পর গতকাল মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্রজসহ বৃষ্টি হবে জানিয়ে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে ওই দিন বৃষ্টি হলেও সেটি ছিল অল্পস্বল্প। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাতক্ষীরা ও যশোরে মাত্র ৩ মিলিমিটার। আর সামান্য বৃষ্টি ঝরেছে ঈশ্বরদী, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও বরিশালে।
যত্সামান্য বৃষ্টি হলেও সারা দেশে গরমের দাপট বেড়েই চলেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম জেলার আমবাগান অঞ্চলে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের প্রায় সব অঞ্চলেও তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশ ওপরে রয়েছে।
আগামী দিনগুলোতেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সকাল ৯টায় আগামী ৫ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পর ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, চলতি ফেব্রুয়ারি মাসে বৃষ্টির আর সম্ভাবনা নেই। এমনকি মার্চ মাসের প্রথম ৫-৬ দিনও সারা দেশ বৃষ্টিহীন থাকতে পারে।
আজ দুপুরে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, আপাতত দেশে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে ধারণা ৬ মার্চের পর হয়তো বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর জন্যও আরও অপেক্ষা করতে হবে। তাই এ সময় সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে।

সদ্য বিদায় নেওয়া ফেব্রুয়ারি মাসে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ফলে এই মাস স্বাভাবিকের তুলনায় উষ্ণও ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু তা-ই নয়, এ মাসের শেষদিকে দু’একটি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই সঙ্গে ধেয়ে আসতে পারে একাধিক কালবৈশাখী ঝড়ও।
৭ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শনিবার সকালে তাপমাত্রা আগের দিন শুক্রবারের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময় হয়েছে ১৮ দশমিক ৫। তবে আজ দিনের বেলা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান আবারও কেঁপে উঠল ভূমিকম্পে। গতকাল শুক্রবার বেলা ১টা ৫২ মিনিটের দিকে ৫ দশমিক ৪ মাত্রার এই কম্পন অনুভূত হয়। এ নিয়ে চলতি মাসের ২৭ দিনেই দেশে ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। এগুলোর মাত্রা মৃদু থেকে মাঝারি ছিল।
২ দিন আগে
রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার বেলা ১টা ৫৩ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
৩ দিন আগে