Ajker Patrika

গরম কমার সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর, ঝড়বৃষ্টির পূর্বাভাস

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১২: ৩৫
গরম কমার সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর, ঝড়বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিপ্তরের কার্যালয়, আগারগাঁও। ফাইল ছবি

আজ সোমবার ভোরের আলো ফোটার পরপরই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন দেখা গিয়েছিল। এর সঙ্গে ছিল হালকা কুয়াশা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের ৮টি বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।

পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে আজ ভোর ৫টা থেকে বেলা ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুধু আজ নয়, আগামী শুক্রবার ১৩ মার্চ পর্যন্ত সারা দেশেই দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে আগামীকাল ১০ মার্চ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এরপর ১১, ১২ ও ১৩ মার্চ ঝড়-বৃষ্টির প্রভাবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত