আজ বিশ্ব পানি দিবস। সবার জন্য বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করতে যে ১০টি কাজ আমরা করতে পারি।
১ পানির অপচয় রোধ: পরিমিত পানি ব্যবহার করে গোসল করতে হবে। দাঁত ব্রাশ, রান্না ও খাবার তৈরি করার সময় পানির ট্যাপ চালিয়ে রাখা যাবে না।
২ পানি ব্যবহারে সচেতনতা: যে উৎস থেকে মহল্লায় পানি সরবরাহ করা হয়, তা নিরাপদে পরিচালিত হয় কী না তার খোঁজ খবর রাখতে হবে।
৩ সুষম বণ্টন: মহল্লার সবাই যেন প্রয়োজনীয় নিরাপদ পানি পায় তা নিশ্চিত করতে হবে।
৪ নিরাপদ পয়োনিষ্কাশন: নিরাপদ পয়োনিষ্কাশন নিশ্চিত করতে বজ্র পরিবহনের জন্য পাইপ, সেপটিক ট্যাংক সচল রাখতে হবে।
৫ কুসংস্কার প্রতিরোধ: নারীদের ঋতুস্রাবের সময় নিরাপদ পানি ও স্যানিটেশনের গুরুত্ব নিয়ে কথা বলতে হবে।
৬ দূষণ প্রতিরোধ: দূষণ প্রতিরোধে টয়লেট বা ড্রেনের বর্জ্য, উচ্ছিষ্ট খাবার, আবর্জনা, তেল, ওষুধ এবং রাসায়নিক দ্রব্য যেখানে সেখানে নয় নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
৭ প্রকৃতি রক্ষা: প্রকৃতি রক্ষার্থে বনায়নের জন্য প্রচুর গাছ লাগাতে হবে। বন্যার ঝুঁকি কমাতে এবং পানি সঞ্চয় করতে রেইন হারভেস্টিং করতে হবে।
৮ নিরাপদ জলাধার তৈরি: নিরাপদ পানির জন্য আশপাশের পুকুর, জলাশয়, জলাভূমি, নদী, হ্রদ, সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে এসব জলাধার পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে।
৯ স্থানীয়ভাবে তৈরি খাবার খান: স্থানীয়ভাবে উৎপন্ন মৌসুমি খাবার খেতে হবে। যেসব পণ্য তৈরিতে কম পানি ব্যবহৃত হয় সেসব পণ্য ব্যবহার করতে হবে।
১০ জনমত তৈরি: দেশে এবং বিদেশে নিরাপদ পানির জন্য বিভিন্ন প্রকল্পের প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের জন্য জনপ্রতিনিধিদের কাছে দাবি করতে জনমত তৈরি করতে হবে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে