
সপ্তাহজুড়ে ঘন ঘন ব্যাপক ভূমিকম্পের পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেইকানেস শহরে। স্থানীয় সময় গতকাল সোমবার অগ্ন্যুৎপাতের কারণে বিস্তীর্ণ এলাকাজুড়ে লাভা ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এতে পার্শ্ববর্তী শহর হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রেইকানেস উপদ্বীপে অগ্ন্যুৎপাতের ভয়ে গত মাসে কর্তৃপক্ষ জেলেদের শহর বলে পরিচিত গ্রিন্দাভিকের প্রায় ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়। সেই সময় অগ্ন্যুৎপাতের পূর্ব লক্ষণ হিসেবে সেখানকার পার্শ্ববর্তী ব্লু লেগুন হ্রদে জিও-থার্মাল স্পা বা হ্রদের তলদেশে সৃষ্ট ফাটল থেকে উষ্ণ পানির উদ্গিরণ বন্ধ হয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে স্থানীয়দের জন্য সতর্কতা জারি করে বলা হয়, ‘গ্রিন্দাভিক শহরের উত্তরে হাগাফেল পর্বতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।’ গ্রিন্দাভিক শহরটি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই পর্বতের পাদদেশে একটি ফাটল দেখা দিয়েছে, যা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। অগ্ন্যুৎপাতের ফলে রিকজাভিকের কাছাকাছি বিমানবন্দর খোলা থাকলেও অসংখ্য ফ্লাইট বিলম্বিত হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স অগ্ন্যুৎপাতের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ফাটল থেকে লাভা ছড়িয়ে পড়ছে। রাতের অন্ধকার আকাশের বিপরীতে লাভার উজ্জ্বল হলুদ ও কমলা রং অদ্ভুত এক দৃশ্যের জন্ম দিচ্ছিল।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘জিপিএস ডিভাইস থেকে পরিমাপ ও ভূমিকম্পের কার্যকলাপ থেকে ধারণা করা হচ্ছে, লাভার স্রোত দক্ষিণ-পশ্চিমে চলে যাচ্ছে এবং গ্রিন্দাভিকের দিকে অগ্ন্যুৎপাত অব্যাহত থাকতে পারে। ফাটলটি প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ ছিল এবং তা দ্রুত বাড়ছে।’
স্থানীয় পুলিশ বলছে, তারা অগ্ন্যুৎপাতের কারণে সতর্কতা বাড়িয়েছে এবং ওই অঞ্চলে জনসাধারণকে না যেতে সতর্ক করেছেন উদ্ধারকর্মীরা।
আইসল্যান্ড ইউরেশিয়া ও উত্তর আমেরিকার টেকটোনিক প্লেটের মধ্যে অবস্থিত, যা পৃথিবীর দীর্ঘতম টেকটোনিক প্লেট। এর মধ্যে দুটি প্লেট বিপরীত দিকে সরে যাওয়ার কারণে আইসল্যান্ডে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের প্রবণতা বেশি।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে