পর্যটননির্ভর সামুদ্রিক অঞ্চলে দূষণের নতুন এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। বৈজ্ঞানিক জার্নাল ‘সায়েন্সডিরেক্ট’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বাহামার সমুদ্রে হাঙরের দেহে কোকেন, ক্যাফেইনসহ বিভিন্ন ওষুধজাত রাসায়নিকের উপস্থিতি রয়েছে।
গবেষণায় মোট ৮২টি হাঙরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩টি হাঙরের শরীরে চার ধরনের ‘কনটামিনেন্টস অব ইমার্জিং কনসার্ন’ (সিইসি) শনাক্ত করা হয়েছে। এই রাসায়নিকগুলো হলো—অ্যাসিটামিনোফেন (ব্যথানাশক), ডাইক্লোফেনাক, কোকেন এবং ক্যাফেইন। বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের দূষক উপাদান সাধারণত মানুষের কার্যক্রম, বিশেষ করে পর্যটনকেন্দ্রিক অঞ্চলের বর্জ্য থেকে সমুদ্রে প্রবেশ করে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, গবেষণাটির জন্য পাঁচ প্রজাতির হাঙর সংগ্রহ করা হয়। এগুলোর মধ্যে ছিল লেমন শার্ক, আটলান্টিক নার্স শার্ক, ব্ল্যাকটিপ শার্ক, ক্যারিবিয়ান রিফ শার্ক এবং টাইগার শার্ক।
এর আগে ২০২৪ সালে ব্রাজিল উপকূলবর্তী সমুদ্রেও ১০ টির বেশি হাঙরের শরীরে কোকেন শনাক্ত হয়েছিল। তবে এই গবেষণাটি আরও গুরুত্বপূর্ণ। কারণ এতে প্রথমবারের মতো কোনো হাঙরের শরীরে ক্যাফেইন ও অ্যাসিটামিনোফেন শনাক্ত হলো। একই সঙ্গে বাহামার মতো তুলনামূলকভাবে ‘নির্মল’ হিসেবে পরিচিত সামুদ্রিক পরিবেশে ডাইক্লোফেনাক ও কোকেনের উপস্থিতিও প্রথমবারের মতো ধরা পড়েছে।
গবেষণায় আরও দেখা গেছে, যেসব হাঙরের শরীরে এসব দূষক ছিল, তাদের দেহে ট্রাইগ্লিসারাইড, ইউরিয়া এবং ল্যাকটেটের মাত্রায় পরিবর্তন ঘটেছে। এটি ইঙ্গিত দিচ্ছে, রাসায়নিকগুলো হাঙরের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সামুদ্রিক প্রাণীর শরীরে এ ধরনের রাসায়নিকের উপস্থিতি শুধু পরিবেশ দূষণেরই প্রমাণ নয়, বরং তা সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করতে পারে।

রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১৯ ঘণ্টা আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।
৩ দিন আগে