
মাঘ মাসের বিদায় বেলায় আজ সারা দেশেই তাপমাত্রা অনেকটাই বেড়েছে। কমেছে শীতের দাপট। তবে তাপমাত্রা কমে আসার বার্তাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তাদের পূর্বাভাস অনুয়ায়ী, কাল বৃহস্পতিবার সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
আজ বুধবার সকাল ৯টার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ৫ দিনের এই পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে কাল বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি থেকে আরও কয়েক দিন তাপমাত্রা কমে আসার তথ্য দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ওই দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরদিন ৬ ফেব্রুয়ারি শুক্রবার দিন ও রাতের বেলা তাপমাত্রা কমতে পারে সামান্য। ৭ ফেব্রুয়ারি শনিবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ৮ ফেব্রুয়ারি আবারও দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ১৮ থেকে কমে একই সময় ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে গতকাল সকালের তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ , আজ হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে ১৫ থেকে কমে হয়েছে ১৪ দশমিক ৮, ময়মনসিংহে ১৪ দশমিক ৬ থেকে হয়েছে ১৬, সিলেটে ১৪ থেকে হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে চট্টগ্রামে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ থেকে আজ সকালে হয়েছে ১৬ দশমিক ৩, বরিশালে ১৪ দশমিক ৪ থেকে হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আরেক বিভাগীয় শহর খুলনায়ও তাপমাত্রা বেড়ে ১৩ দশমিক ৫ থেকে আজ সকালে ছিল ১৫ দশমিক ৭।

রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
২১ ঘণ্টা আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।
৩ দিন আগে