ঢাকা: ঢাকায় আষাঢ়ের বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ভারতের উপকূলে গিয়ে দুর্বল হয়ে গেছে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগর উত্তাল আছে।
আজ বুধবার আবহাওয়াবিদ আবদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ বুধবার আষাঢ়ের দ্বিতীয় দিনেও ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হয়েছে। ঢাকাসহ সারা দেশের এই বৃষ্টি আগামী এক সপ্তাহ থাকবে। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সমুদ্র এখনো স্বাভাবিক নয়। সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। নদীবন্দরগুলোতেও বলবৎ রাখা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবারও সারা দেশে বৃষ্টি হবে। ঢাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সাগর অস্থির থাকায় মাছ ধরার ট্রলার ও নৌকাসমূহকে উপকূলে নিরাপদে থাকতে বলা হয়েছে।
বৃষ্টি থাকায় সারা দেশে তাপমাত্রা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিলো রংপুর ও সৈয়দপুরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা ছিলো ফেনীতে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া সহকারী ফরমান আলী জানান, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সন্দ্বীপে ৯৩ মিলিমিটার। বিভাগ হিসেবে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহীতে ২৫ মিলিমিটার। বুধবার বৃষ্টি হয়নি ময়মনসিংহ বিভাগে। কম হয়েছে রংপুরে ১ মিলিমিটার, খুলনায় ২ মিলিমিটার।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 'মাঝারি ধরনের ভারী' থেকে ভারী বৃষ্টি হতে পারে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে