সারা দেশে তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে। যেকারণে, অস্বস্তিভাব থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কয়রা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে। এই তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে, ঢাকা এবং সিলেট বিভাগের দু–এক জায়গায় ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়িতে—৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে—১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিভাগটিতে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৬৮ মিলিমিটার।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আগামীকাল মঙ্গলবারও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামী বুধবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে। দু’দিনই আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে