
আজ শুক্রবার, ১৬ মাঘ। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বাংলাদেশের শীতলতম এই মাসের বিদায় নিতে আরও দুই সপ্তাহ বাকি। এরপর আসবে বসন্তকাল, শুরু হবে ফাল্গুন মাস। কিন্তু প্রকৃতির মাঝে এখনই মিলতে শুরু করেছে বসন্তের অনুভূতি। মধ্য মাঘের সকালে থাকছে হালকা শীত। দুপুর হতে না হতেই বাড়ছে সূর্যের তেজ। বিকেল থেকে বইছে বাতাস। রাতের বেলা পড়ছে কুয়াশায় মোড়ানো কোমল শীত।
কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়তে থাকায় শীতের অনুভূতি এখন নেই বললে চলে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সেটি বেড়ে হয়েছে কুড়িগ্রাম জেলার রাজারহাটে ১১ দশমিক ৪।
রাজধানী ঢাকায়ও তাপমাত্রা বেড়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে আজ হয়েছে ১৮ দশমিক ২।
তবে আপাতত শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা না থাকলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন সারা দেশে তাপমাত্রা কমতে পারে।
আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আগামী রোববার ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ ধরনের আবহাওয়ার পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। ২ ফেব্রুয়ারি সোমবার দেশে বিভিন্ন অঞ্চলে কুয়াশার সঙ্গে সঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ সকাল ৯টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮, রংপুরে ১৩ দশমিক ৭, ময়মনসিংহে ১৫ দশমিক ২, সিলেটে ১৪ দশমিক ৫, বরিশালে ১৪ দশমিক ৬, চট্টগ্রামে ১৬ দশমিক ৩ এবং খুলনায় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
২১ ঘণ্টা আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।
৩ দিন আগে