কিংবদন্তি অভিনেতা আলী যাকেরের স্মৃতিতে নির্মিত হয়েছে সংগ্রহশালা ‘বাতিঘর’। আজ তাঁর জন্মদিনে উন্মুক্ত হবে এ সংগ্রহশালা। একই দিনে ছেলে ইরেশ যাকেরেরও জন্মদিন। বাবাকে ছাড়া এবারই প্রথম জন্মদিন তাঁর। ইরেশের সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান।মীর রাকিব হাসান
সংগ্রহশালায় কী কী থাকছে?
বাবার ব্যবহার্য জিনিসপত্র, তাঁর গ্রন্থ ও চিত্রকর্মের নানা অনুষঙ্গ সাজানো থাকবে। একই দিন উদ্বোধন হতে যাচ্ছে ওয়েবসাইটও। বনানীর এশিয়াটিক সেন্টারে স্থাপিত হয়েছে এটি। বাবা ওখানে অফিস করতেন। নিয়মিত বসতেন। ওই জায়গাটা বাবার স্মৃতিকেন্দ্র হিসেবে সংরক্ষণ করতে চাচ্ছি। বাবার কাছের মানুষ ও পরিবারের মানুষদের আমন্ত্রণ জানিয়েছি জায়গাটা দেখার জন্য।
সংগ্রহশালা কি সবার জন্য উন্মুক্ত হবে?
আগামীতে সবাইকে দেখার জন্য উন্মুক্ত করব। এখন বাবার কিছু বন্ধুবান্ধব বা পরিবারের সদস্য যাঁরা বেশ বয়স্ক, তাঁরা এখন ভিড়ের মধ্যে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাই আপাতত তাঁদের জন্য জায়গাটা উন্মুক্ত করছি। উদ্বোধনটা তাই একদম ঘরোয়াভাবে করছি। আমার বোন শ্রিয়ার আরও অনেক প্ল্যান রয়েছে। শ্রিয়া বলতে গেলে এই পুরো ব্যাপারটির উদ্যোক্তা। আমি আমার বাবার ফটোগ্রাফির বইটা ডিজাইন করছি। সামনে এটাও পাবলিশড করব।
আপনারও তো একই দিনে জন্মদিন…
করোনার আগে ঘটা করেই পরিবার নিয়ে বাবা-ছেলে জন্মদিন পালন করতাম। বাসায় বা অফিসে আমাদের জন্মদিন পালন হতো। বাবা মারা গেলেন গত জন্মদিনের কয়েক দিন পরই। হয়তো আমার জন্মদিন আর ওভাবে পালন করা হবে না।
বাবা-ছেলের একসঙ্গে সর্বশেষ জন্মদিনটি কেমন কেটেছিল?
গত বছর হুট করেই বাবাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি রতনপুর গিয়েছিলাম। ওখানে অনেকটা সময় কাটিয়েছি। এর তিন সপ্তাহ পরই বাবা মারা গেলেন। তখন চিকিৎসকেরা অলরেডি হাল ছেড়ে দিয়েছিলেন। বলছিলেন যে সময় খুব একটা বেশি নেই। সবাই বলছিল— ওনার শরীর খারাপ, ওনাকে এখন এই ধকল দিও না। আমি একরকম জোর করেই নিয়ে গেলাম। বাবা যে কী খুশি হয়েছিলেন! চলে যাওয়ার আগে রতনপুরটা দেখতে পেরেছেন এটাও আমার কাছে একটা তৃপ্তি। তিন ঘণ্টা যাওয়া-আসায় বাবার যতটা না কষ্ট হয়েছে তার চেয়ে অনেক বেশি প্রশান্তি পেয়েছিলেন।
বাবার মতো আপনারও ফটোগ্রাফির শখ আছে..
ফটোগ্রাফি তো করি। আমার প্ল্যান রয়েছে—বাবার স্মৃতিবিজড়িত যেসব জায়গা আছে, সেসব জায়গায় গিয়ে ছবি তুলব।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে