
তিন দশক ধরে স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে দেশের বিভিন্ন স্থানে শুটিং হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির। এবারের পর্ব ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের ঝিনাইদহে। ১৭ মে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগরের ফসলের মাঠের বটবৃক্ষ চত্বরে ইত্যাদির শুটিং চলাকালীন ইত্যাদির টিম পড়ে ঝড়ের কবলে। সন্ধ্যা থেকে টানা কয়েক ঘণ্টার ঝড়, বজ্রপাত ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় শুটিং সেট, লাইট ও সাউন্ড সিস্টেম। পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত জানান, ৩৭ বছরে এই প্রথম এত বিপর্যয়ের মুখে পড়েছিল ইত্যাদি টিম। অবশেষে প্রচারে আসছে ঝড়ের কবলে পড়া ইত্যাদির সেই পর্ব। ৩০ মে বিটিভিতে রাত ৮টার সংবাদের পর প্রচার হবে ইত্যাদি।
এবারের অনুষ্ঠানে ঝিনাইদহের লোককবি পাগলা কানাইয়ের কথা ও সুরে একটি লোকগানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও তসিবা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী। গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় কিশোর দাশের সুর ও সংগীত পরিচালনায় আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিনাইদহের সন্তান সংগীতশিল্পী মনির খান। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ঝিনাইদহ নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য।
ইত্যাদির প্রতিটি পর্বে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনকল্যাণে নিয়োজিত ব্যক্তিদের তুলে ধরার পাশাপাশি বিভিন্ন তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করা হয়। এবারের ইত্যাদিতেও রয়েছে কিছু মানবিক, সচেতনতা, তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন। ৩০ মে সমুদ্র সিংহ বা সি লায়ন দিবস। তাই এবারের বিদেশি প্রতিবেদনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের লা-হোয়-আ কোভে সৈকতে বিশ্রাম নিতে আসা সমুদ্র সিংহ বা সি লায়নের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।
এ ছাড়া রয়েছে পোস্টার নির্যাতন, স্বভাব সংস্কার, ফেসবুকের সংবাদ সেবা, স্বাস্থ্য নিয়ে ব্যবসা, রাজনৈতিক দল গঠনের হিড়িকে নামের সংকটসহ বেশ কয়েকটি নাট্যাংশ। অভিনয় করেছেন বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, আমিন আজাদ, সাইদুর রহমান পাভেল, সাদিয়া তানজিন, সাবরিনা নিসাসহ আরও অনেকে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে