প্রায় সাড়ে তিন মাসের অপেক্ষার অবসান শেষ হল গতকাল রোববার রাতে। বিগ বস ১৭-র গ্র্যান্ড ফিনালতে ট্রফি জিতলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। জন্মদিনে সেরা উপহার পেলেন মুনাওয়ার। বিগ বসের সোনালি ট্রফি ছাড়াও ৫০ লাখ রুপি নগদ পুরস্কার জিতলেন মুনাওয়ার। সঙ্গে পেয়েছেন হুন্দাই ক্রেটা গাড়িও।
বিগ বসের চলতি সিজনের পাঁচ ফাইনালিস্ট ছিলেন মুনাওয়ার ফারুকি, অঙ্কিতা লোখান্ডে, অভিষেক কুমার, মানারা চোপড়া এবং অরুণ মহাশেট্টি। টান টান উত্তেজনা শেষে জয়ের হাসি মুনাওয়ারের মুখে। রিয়্যালিটি শো জেতার ট্র্যাক রেকর্ড বজায় রাখলেন এই কমেডিয়ান। কঙ্গনা সঞ্চালিত ‘লক আপ’-এর পর সালমানে খানের ‘বিগ বস’ জয়ী মুনাওয়ার।
সেরা দুয়ে মুনাওয়ারের পাশে রয়েছেন অভিষেক কুমার। যাতে অনেকে অবাক হয়েছেন। কারণ সেরার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। তবে সেরা তিনেও জায়গা হয়নি অঙ্কিতার। সবাইকে অবাক করে তৃতীয় স্থান অর্জন করেছে প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মানারা।
বিগ বস সিজন ১৭-র সবচেয়ে আলোচিত প্রতিযোগী মুনাওয়ার ফারুকি। ২০২১ সালের ১ জানুয়ারি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। কঙ্গনার শো-তেই প্রথমবার মুনাওয়ার স্বীকার করেছিলেন তিনি বিবাহিত, তবে দেড় বছর ধরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই। তাঁর পাঁচ বছরের শিশুপুত্র রয়েছে।
লক-আপ শো-তে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলির সঙ্গে মুনাওয়ারের প্রেমচর্চা জমে উঠে। শো শেষ হতেই গার্লফ্রেন্ড নাজিলাকে সামনে আনেন মুনাওয়ার। ওদিকে বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে পা রেখেই মুনাওয়ারের নামে বিস্ফোরক অভিযোগ আনেন আয়েশা খান। মডেল-অভিনেত্রীর অভিযোগ ছিল একই সঙ্গে নাজিলা এবং তাঁর সঙ্গে প্রেম করছেন মুনাওয়ার।
অন্যদিকে বিজেতা অভিষেক কুমারের বিগ বস সফরও কম রোমাঞ্চকর ছিল না। সহ-প্রতিযোগীকে চড় মেরে ঘর ছাড়া হন তিনি, প্রাক্তন প্রেমিকা ইশা মালব্যর সঙ্গে তাঁর ঝগড়া নজর কেড়েছে দর্শকদের। তবে ভালো-মন্দ মিশিয়ে বিগ বসের ইমোশনাল জার্নি শেষ করলেন মুনাওয়ার-অভিষেক। শেষ প্রহরে দুজনের চোখেই ছিল জল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে