
অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’। দুটি সিনেমাই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সিনেমা দুটি দাপটের সঙ্গে পুরস্কার জিতেছে একাধিক ক্যাটাগরিতে। এবার মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের তৃতীয় সিনেমা ‘মানুষটিকে দেখ’। বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
সেরিব্রাল পালসি সম্পর্কে বিদ্যমান কুসংস্কার ও সামাজিক কলঙ্ক দূর করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সাধারণ মানুষের সংবেদনশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্যে নির্মিত হয়েছে মানুষটিকে দেখ। ইংরেজি নাম দেওয়া হয়েছে ‘সি দ্য পারসন’।
সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) অর্থায়নে নির্মিত এই চলচ্চিত্রের মূল চিত্রনাট্য লিখেছেন ব্রিটিশ লেখক, প্রযোজক ও পরিচালক এলসপেথ ওয়েলডি। ইংরেজি চিত্রনাট্যটি বাংলায় অনুবাদ করেছেন প্রযোজক হুমায়ূন ফরিদ। অনূদিত চিত্রনাট্যের সম্পাদনা ও সংলাপ যৌথভাবে লিখেছেন গাজী রাকায়েত ও হুমায়ূন ফরিদ।
প্রতিবন্ধী মানুষের গল্প দেখা যাবে মানুষটিকে দেখ সিনেমায়। গত রোববার ট্রেলার প্রকাশ করে ঘোষণা করা হয় মুক্তির তারিখ। প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারে দেখা গেল, ফরিদা এক প্রতিবন্ধী নারী সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের জন্য একটি সংস্থা দেখাশোনা করে। একদিন তার সঙ্গে পরিচয় হয় ফিরোজ নামের এক ধনী ব্যক্তির। ফরিদার প্রেমে পড়ে যায় সে। এদিকে আব্দুল নামের এক প্রতিবন্ধী ব্যক্তি ইচ্ছার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। অপরাধীরা তাকে ফাঁসিয়ে দিলে পুলিশের কাছে ধরা পড়ে সে। আব্দুলকে বাঁচানোর মিশনে নামে ফরিদা। অন্যদিকে ফিরোজের বাবা ফরিদার সঙ্গে তার ছেলের সম্পর্ক মেনে নিতে পারে না। ঘটনা মোড় নেয় নানা নাটকীয়তায়।
মানুষটিকে দেখ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, এহসানুর রহমান, কাজী নওশাবা, রাজীব সালেহীন, শর্মীমালা, মৃণাল দত্ত, আনন্দ খালেদ, তাহমিনা মোনা প্রমুখ। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর।

ফেসবুক লাইভে সামিয়া অথৈ জানান, মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা। তবে তিশা বললেন, অথৈর অভিযোগ সত্য নয়, তিনি যা করেছেন, তা পুরোপুরি চরিত্রের প্রয়োজনে।
৭ ঘণ্টা আগে
বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা। যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুটিংয়ের সময় সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। ফেসবুক লাইভে অথৈ জানান, গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা।
৯ ঘণ্টা আগে
ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
২০ ঘণ্টা আগে