
সাম্প্রতিক সময়ে নতুন প্রজন্মের বেশ কয়েকজন টালিউড অভিনেত্রী যাত্রা শুরু করেছেন ঢাকাই শোবিজে। গত রোজার ঈদে ঢালিউডে অভিষেক হয়েছে জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের। এবার অভিষেকের অপেক্ষায় ওপার বাংলার আরেক অভিনেত্রী সৃজা দত্ত। বড় পর্দা নয়, তিনি অভিনয় করেছেন ওটিটিতে। ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর ‘তাজমহল’ ওয়েব ফিল্মে দেখা যাবে তাঁকে।
সৃজা দত্তের টালিউড অভিষেক ২০২৩ সালে। দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর দেব অভিনীত ‘টেক্কা’ সিনেমায়ও দেখা গেছে তাঁকে। হইচইয়ের ‘নিশির ডাক’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সৃজা। এবার নাম লেখাতে চলেছেন বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে।
তাজমহল ওয়েব ফিল্মে সৃজা অভিনয় করেছেন মুমতাজ চরিত্রে। তাঁর বিপরীতে তাজ চরিত্রে আছেন ফাইজুল ইয়ামিন। প্রায় দেড় দশক আগে মডেল হিসেবে শুরু হয়েছিল ইয়ামিনের ক্যারিয়ার। তবে মাঝে পড়াশোনার জন্য দেশের বাইরে ছিলেন দীর্ঘ সময়। দেশে ফিরে গত বছর ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক দিয়ে শুরু হয় তাঁর অভিনয় ক্যারিয়ার। রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ইয়ামিনের।
সিলেট সীমান্তবর্তী এলাকার গল্পে তৈরি হয়েছে তাজমহল। পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। এতে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, মালিহা মেধা প্রমুখ। ঈদের দিন থেকে বঙ্গতে দেখা যাবে সিনেমাটি।
ওয়েব ফিল্মটি নিয়ে ওয়াহিদ আনাম বলেন, ‘প্যাঁচানো নয়, খুব সহজ গল্প দেখতে পারবে দর্শক। বলা যায়, এটা পিওর রোমান্টিক একটা গল্প। যেখানে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি নেই; তবে প্রেম আছে। সেটা বাবা-ছেলের মধ্যে হোক কিংবা প্রেমিক-প্রেমিকার মধ্যে হোক। রোমান্টিক মোমেন্টের পাশাপাশি প্রচুর কমেডি আছে। এবং অনেক টার্নিং পয়েন্ট আছে। দর্শক সহজেই নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবে গল্পটি।’
তাজমহল দিয়ে এক দশক পর নির্মাণে ফিরেছেন ওয়াহিদ আনাম। নতুন করে কাজে ফেরার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বহু বছর পর কাজ করতে নেমে মনে হচ্ছিল, আমার এনার্জি লেভেল আরও ১০ গুণ বেড়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করতে অনেক পরিশ্রম হলেও অনেক আরাম পেয়েছি। পুরো ইউনিট অনেক সাপোর্টিভ ছিল। সবচেয়ে বড় কথা, গল্পটার সঙ্গে সবাই সম্পৃক্ত ছিলেন। যাঁরা অভিনয় করেছেন, তাঁরা দুর্দান্ত করেছেন। যে পর্যন্ত সেরাটা না দিতে পেরেছেন, ততক্ষণ চেষ্টা করেছেন।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২০ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২০ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২০ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
২০ ঘণ্টা আগে