ইদানীং সাজ্জাদ সম্পর্কে খুশবুর কানে কিছু উড়ো খবর আসছে। নিচতলার ভাবি নাকি সাজ্জাদকে কোন মেয়ের সঙ্গে ঘুরতে দেখেছে। সাজ্জাদ অফিস থেকে ফিরতেই শুরু হয় কথা-কাটাকাটি। কিছুদিন পর খুশবুর এক বান্ধবী জানায়, খুশবু আর সাজ্জাদকে গতকাল সন্ধ্যায় রেস্টুরেন্টে দেখেছে সে। কিন্তু খুশবু তো সাজ্জাদের সঙ্গে রেস্টুরেন্টে যায়নি, তাহলে মেয়েটি কে ছিল।
একদিন খুশবুকে নিয়ে শপিংয়ে গেলে সাজ্জাদের সাবেক প্রেমিকার সঙ্গে দেখা হয়। সাজ্জাদ পরিচয় করিয়ে দেয় দুজনকে। বাসায় ফিরে শুরু হয় ঝগড়া। ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে যায় খুশবু। আর ফিরবে না সে। কিন্তু আলাদা হওয়ার পর দুজনে বুঝতে পারে, কতটা কাছের ছিল তারা। এমন গল্পে মারুফ হোসেন সজীব নির্মাণ করেছেন নাটক ‘আমার বউ সব জানে’। অভিনয় করেছেন খায়রুল বাসার ও আনিকা আইরা। প্রচারিত হবে আজ রাত ১০টায় দীপ্ত টিভিতে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে