প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। সোমবার ঢাকার মাটিতে পা রেখে তিনি জানান দিয়েছেন, ‘আমার শহর ঢাকায় ফিরে এলাম।’
আমেরিকার ক্যানসাসে থাকেন নাদিয়ার বাবা, মা ও ছোট বোন। প্রতিবছরই নাদিয়া তাঁদের সঙ্গে সময় কাটাতে যান। কিন্তু করোনার কারণে গত দুই বছর যেতে পরেননি। অবশেষে এবার সুযোগ পাওয়ায় জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন নাদিয়া।
এ দুই মাস নাকি দারুণ সময় কেটেছে তাঁর। বোন নন্দিতা আহমেদের সঙ্গে প্রায় প্রতিদিনই ঘুরতে বেরিয়েছেন ঐতিহ্যবাহী স্পটগুলোতে, শপিং করছেন, টিকটকে মজার ভিডিও পোস্ট করেছেন দুজন মিলে। আর মা-বাবার সঙ্গে সময় কাটানো তো আছেই। ‘যেন চোখের পলকে কেটে গেছে এ দুই মাস’—বলেন নাদিয়া।
ছুটি শেষ, ফিরেছেন দেশে। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন নাদিয়া। তিনি অভিনয়ের মানুষ। লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে বেশি দিন দূরে থাকলে তাঁরও মন অস্থির হয়। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয়ের প্রস্তাব জমে আছে। দেশে না ফিরে শিডিউল নিশ্চিত করতে পারছিলেন না। এবার গুছিয়ে নেবেন আস্তে-ধীরে। বলেন, ‘এ মাসের শেষ দিকে কিছু কাজ ছিল। ক্যানসেল হয়েছে। ঢাকার বাইরে একটি নাটকের শুটিং ছিল। এখনই ঢাকার বাইরে গিয়ে কাজ করার এনার্জি নেই। হয়তো সামনের মাসের শুরুর দিকে শুটিংয়ে যাব। আর যদি এ মাসে কাজ করতেই হয়, তাহলে ২৮ তারিখের আগে নয়।’

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
৬ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৯ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৯ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৯ ঘণ্টা আগে