গত নভেম্বরে প্রচার শুরুর পর থেকে আলোচনায় চলে আসে পারিবারিক গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। নাটকটির ৫০তম পর্ব প্রচারের পর ফাহাদ-সামীরের বাবার মৃত্যুর শোক যেন আরও আঁকড়ে ধরেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবার মরদেহের খাটিয়া ফাহাদের কাঁধে নেওয়ার দৃশ্য। প্রশংসায় ভাসছেন ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ। ফোন করে প্রশংসা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
অপূর্বর কাছ থেকে ফোন পেয়ে আপ্লুত ইরফান সাজ্জাদ। কৃতজ্ঞতা জানান এই অগ্রজ অভিনেতার প্রতি। ফেসবুকে ইরফান সাজ্জাদ লেখেন, ‘লাস্ট মানুষ এভাবে কেঁদেছিল “বড় ছেলে” দেখে। সেই বড় ছেলে অপূর্ব ভাইয়া যখন ফোন করে বলে, “তুই যে ইমোশনাল অ্যাক্টিং এত ভালো করিস জানা ছিল না, খুবই ভালো করেছিস, এ রকম ভালো কাজ আরও করতে হবে, আমাদের দেশের দর্শকদের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে!” আরও কত গুরুত্বপূর্ণ কথা!’
অপূর্বর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইরফান সাজ্জাদ লেখেন, ‘ভাই আপনাকে বলে বোঝাতে পারব না আপনার এই অ্যাপ্রিসিয়েশন আমার কাছে কতটা অমূল্য! অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি যে সময় বের করে আমাদের কাজটা দেখেছেন, এটাই তো বেশি! অনেক ভালোবাসা প্রিয় অপূর্ব ভাইয়া। জুনিয়রদের উৎসাহ দেওয়ার আপনার এই মহৎ গুণ আমাদের অনেক সাহস দেয়।’
এটা আমাদেরই গল্প পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে। নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। প্রচারের শুরু থেকে ফাহাদ, সামির, মেহরীন, সায়রা থেকে শুরু করে বাবা-মা, ফুফু—নাটকের প্রতিটি চরিত্র প্রশংসিত হয়।
এখন পর্যন্ত প্রচারিত হয়েছে এটা আমাদেরই গল্প ধারাবাহিকের ৫০টি পর্ব। এবার শেষের পালা। নির্মাতা জানিয়েছেন, ৫২ পর্ব দিয়ে শেষ হবে ধারাবাহিকটি। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারের পর বুধ ও বৃহস্পতিবার দেখা যায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে