বিখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী গওহর জান হয়ে আসছেন কলকাতার অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। আর এ জন্য তিনি শিখছেন গান, নতুন করে তালিম নিচ্ছেন নাচের। তবে কোনো ছবি বা সিরিজে নয়, গওহর জানের চরিত্রে অর্পিতা দেখা দেবেন মঞ্চে। এটাই হতে যাচ্ছে মঞ্চে তাঁর প্রথম কোনো একক শো। নাটকের নাম রাখা হয়েছে ‘মাই নেম ইজ জান’।
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর কলকাতার জিডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ হবে এই নাটক। অর্পিতা বলেন, ‘ঘণ্টা দেড়েকের ওয়ান অ্যাক্ট প্লে এটি। এই প্রজেক্টটা থিয়েটারের চেয়েও বেশি কিছু।’
এই নাটকে অভিনয়ের জন্য গানের প্রশিক্ষণ নিচ্ছেন অর্পিতা। তিনি ভালো গান গাইতে পারলেও অনেক বছর ধরে চর্চা ছিল না। মঞ্চে গওহর জান হয়ে ওঠার জন্য তাই ছয়-সাত মাস ধরে গানের দক্ষতা ঝালাই করে নিচ্ছেন।
এই নাটকে নাচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্পিতার আগে থেকেই ভরতনাট্যম শেখা আছে। কিন্তু কত্থক নৃত্য কখনো শেখেননি। নতুন করে শিখছেন। অর্পিতা বলেন, ‘গওহর জান গায়িকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন, পরে আসে তাঁর নৃত্যশিল্পীর সত্তা। তাই এই প্রোডাকশনে গানের পাশাপাশি নাচও রাখা হয়েছে।’
নাটকটির নির্দেশনা দিচ্ছেন অবন্তী চক্রবর্তী। সংগীত পরিচালনা করছেন জয় সরকার।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৮ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৯ ঘণ্টা আগে